কষা পটল (kosha patol recipe in bengali)

Nibedita Das @Nibe
কষা পটল (kosha patol recipe in bengali)
রান্নার নির্দেশ সমূহ
- 1
আলু পটল কুচিয়ে নিয়ে পরিস্কার করে ধুয়ে নিতে হবে। কড়াই তেল গরম করে সবজি গুলো অল্প হলুদ দিয়ে লাল করে ভেজে নিতে হবে।
- 2
কড়াই তে তেল দিয়ে গোটা শুকনো মশলা দিয়ে মশলা টা পেকে গেলে ওর মধ্যে আদা বাটা, দিয়ে কষিয়ে কিছুক্ষণ পর জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, লবণ, হলুদ, লঙ্কা বাটা, অল্প চিনি মিশিয়ে নিতে হবে। টমেটো কুচি দিয়ে ভালো করে নেড়ে নিতে হবে।
- 3
মশলা টা কষানো হলে ওর মধ্য আলু,পটল দিয়ে নেড়ে কিছুক্ষণ জল দিয়ে ফুটিয়ে নিতে হবে। আলু, পটল ভালো করে সেদ্ধ হয়ে এলে নামিয়ে নিতে হবে।
- 4
কষা পটল তৈরি, ঠান্ডা হলে পরিবেশন করতে হবে। ভাত, লুচি, পরোটার সাথে।
Keywords
Similar Recipes
More Recipes
https://cookpad.wasmer.app/in-bn/recipes/13878689



মন্তব্যগুলি (15)