পেঁপের সন্দেশ (peper sandesh recipe in Bengali)
রান্নার নির্দেশ সমূহ
- 1
প্রথমে পাকা পেঁপে টাকে ছোটো ছোটো করে কেটে ভালো করে পেস্ট করে নিতে হবে।
- 2
কড়াইতে ঘী দিয়ে গোটা এলাচ দিয়ে দিতে হবে, তারপর বেটে রাখা পেঁপে দিয়ে দিতে হবে।
- 3
পেঁপে কড়াইতে দিয়ে একটু নেড়ে নিয়ে তাতে চিনি, মিলকমেড, পাউডার দুধ, সামান্য নুন, এলাচ গুঁড়ো,ড্রাই ফ্রুট কুচি দিয়ে ভালো করে শুকিয়ে নিতে হবে (মিডিয়াম ফ্লামে)। মাঝে মাঝে হতে নিয়ে দেখতে হবে আঠা টা ঠিক আছে কি না টা না হলে পিস ঠিক করে হবে না, ছেড়ে যাবে।
- 4
পুরো সুকিয়ে গেলে একটা পাত্রে ঘী মাখিয়ে তাতে ঢেলে নিতে হবে আর পিস পিস করে কেটে নিতে হবে। আর উপর থেকে ড্রাই ফ্রুট, আর ড্রাই নারকেল এর গুঁড়ো ছড়িয়ে দিতে হবে। ঠান্ডা হলে সবার মিষ্টি মুখ করান। ফ্রিজ-এ ও অনেক দিন রাখা যায়।
Keywords
Similar Recipes
More Recipes
https://cookpad.wasmer.app/in-bn/recipes/13894208




মন্তব্যগুলি