রুই মাছের চপ (rui macher chop recipe in Bengali)

রুই মাছের চপ (rui macher chop recipe in Bengali)
রান্নার নির্দেশ সমূহ
- 1
রুই মাছ পরিষ্কার করে ধুয়ে লবণ হলুদ মাখিয়ে অল্প আঁচে হাল্কা করে ভেজে নিন।ভাজার পর মাছ যেনো সিদ্ধ হয়ে যায়।
- 2
এবার সাবধানে মাছের কাঁটা বেছে নিন।
- 3
কড়াইতে ৩ টেবিল চামচ তেল দিয়ে একে একে পেঁয়াজ কুচি,আদা রসুন বাটা,টম্যাটো কুচি,লঙ্কা গুঁড়ো,হলুদ গুঁড়ো,জিরে গুঁড়ো,ধনে গুঁড়ো,গরম মশলা গুঁড়ো,লবণ,চিনি দিয়ে ভালো করে কষিয়ে নিন।
- 4
এবার কষানো মশলার মধ্যে কাঁটা বেছে রাখা মাছ টা দিয়ে ভালো করে মিশিয়ে দিন।কাঁচা লঙ্কা কুচি,জোয়ান দিয়ে দিন।আলু সিদ্ধ টাও ভালো করে চটকে নিয়ে দিয়ে দিন।বিট লবণ ছড়িয়ে দিয়ে সবকিছু ভালো করে মিশিয়ে শুকনো শুকনো করে নামিয়ে নিন।
- 5
পুর টা ঠান্ডা হলে ছোটো ছোটো অংশে ভাগ করে চপের আকারে বানিয়ে নিন।
- 6
ময়দা,কর্ণফ্লাওয়ার অল্প লবণ আর গোলমরিচ গুঁড়ো মিশিয়ে জল দিয়ে একটা পাতলা ব্যাটার বানিয়ে নিন।
- 7
ব্রেড ক্রাম্বসের মধ্যে অল্প লবণ মিশিয়ে নিন।একটা একটা করে চপ নিয়ে প্রথমে ময়দা কর্ণফ্লাওয়ার ব্যাটারে ডুবিয়ে তারপর ব্রেড ক্রাম্বস্ কোট করে নিন। ডাবল কোট করলে ভালো হয়।
- 8
সব চপ বানানো হলে এয়ার টাইট কন্টেনার এ ভরে ফ্রিজে রাখতে পারেন বা কড়াইতে পর্যাপ্ত পরিমাণে তেল গরম করে মাঝারি আঁচে লালচে করে ভেজে নিতে পারেন।
- 9
টম্যাটো কেচাপ কাসুন্দি স্যালাড সহযোগে পরিবেশন করুন গরম গরম রুই মাছের চপ।
Top Search in
Keywords
Similar Recipes
More Recipes















মন্তব্যগুলি