পনির ভুর্জি (Paneer Bhurji recipe in Bengali)

Debjani Guha Biswas @cook_24527486
পনির ভুর্জি (Paneer Bhurji recipe in Bengali)
রান্নার নির্দেশ সমূহ
- 1
প্রথমে পেঁয়াজ, টমেটো, আদা ও কাঁচা লঙ্কা কুঁচি করে নিতে হবে। পনিরও হাতের সাহায্যে ঝুরো ঝুরো করে নিতে হবে।
- 2
এবার কড়াই গরম করে তাতে তেল ও ১/২ চা চামচ মাখন দিয়ে তাতে গোটা জিরে ও শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে পেঁয়াজকুচি, আদা কুঁচি ও কাঁচা লঙ্কা কুঁচি ছেড়ে দিতে হবে। কিছুক্ষণ ভাজা হলে তাতে টমেটো কুঁচি দিয়ে দিতে হবে। এরপর একে একে লবণ, হলুদ গুঁড়ো, লাল লঙ্কার গুঁড়ো, ধনে গুঁড়ো দিয়ে কষিয়ে নিতে হবে।
- 3
পুরোটা কষে এলে এবার চিনি ও ঝুরো করে রাখা পনির দিয়ে দিতে হবে। মশলার সাথে ভালো করে মিশিয়ে নিয়ে কিছুক্ষণ ভাজতে হবে। এরপর আমচুর পাউডার ও গরম মশলা গুঁড়ো দিয়ে আবার কিছুক্ষণ নেড়েচেড়ে নিতে হবে। এবার নামাবার আগে কসুরি মেথি গুঁড়ো ও বাকি মাখন দিয়ে নামিয়ে নিলেই রেডি পনির ভুর্জি। গরম গরম রুটি বা পরোটা দিয়ে সার্ভ করুন এটি।
Keywords
Similar Recipes
More Recipes
https://cookpad.wasmer.app/in-bn/recipes/13913289









মন্তব্যগুলি (4)