ঘুঘনি চাট(ghoogni chat recipe in bengali)

Padma Pal @cook_25175421
ঘুঘনি চাট(ghoogni chat recipe in bengali)
রান্নার নির্দেশ সমূহ
- 1
প্রথমে প্রেসার কুকারে মটর, আলু নুন আর হলুদ গুঁড়ো দিয়ে সেদ্ধ করে নিয়েছি।
- 2
গ্যাস চুলায় কড়াই বসিয়ে তাতে তেল দিয়ে পেঁয়াজ কুচি দিয়ে ভেজে নিয়েছি। আদা বাটা, রসুন বাটা, জিরা গুঁড়ো, ধনে গুঁড়ো, কাশ্মিরী লঙ্কা গুঁড়ো, কাঁচা লঙ্কা কুচি আর একটু নুন, হলুদ গুঁড়ো দিয়ে মশলা ভালো করে ভেজে নিয়েছি।
- 3
মশলা থেকে তেল ছাড়তে শুরু করলে সেদ্ধ মটর আলু দিয়ে নাড়াচাড়া করে পরিমাণ মতো জল দিয়ে কিছুক্ষন ঢাকা দিয়ে রেখেছি। তারপর গরম মশলা গুঁড়ো ছড়িয়ে দিয়ে নাড়াচাড়া করে নামিয়ে নিয়েছি।
- 4
একটা প্লেটে ঘুঘনি নিয়ে তার উপর পেঁয়াজ কুচি, কাঁচা লঙ্কা কুচি, ধনেপাতা কুচি, চাট মশলা, ভাজা মশলা, লেবুর রস, একটু নুন, চানাচুর ছড়িয়ে পরিবেশন করুন।
Keywords
Similar Recipes
More Recipes
https://cookpad.wasmer.app/in-bn/recipes/13917973








মন্তব্যগুলি (2)