পোস্ত নারকেল বেগুন কারী(Posto Narkel begun curry recipe in bengali)

#পূজা2020 নারকেল, পোস্ত বাটা দিয়ে বেগুন রান্না করলে খুব সুস্বাদু লাগে। ভালো লাগলে রান্না করে দেখতে পারো ।
পোস্ত নারকেল বেগুন কারী(Posto Narkel begun curry recipe in bengali)
#পূজা2020 নারকেল, পোস্ত বাটা দিয়ে বেগুন রান্না করলে খুব সুস্বাদু লাগে। ভালো লাগলে রান্না করে দেখতে পারো ।
রান্নার নির্দেশ সমূহ
- 1
বেগুন লম্বা লম্বা করে কেটে একটা পাত্রে নুন ও হলুদ মাখিয়ে 5 মিনিট রেখে দিতে হবে ।
- 2
নারকেল, পোস্ত, কাঁচালঙ্কা মিক্সতে পেস্ট করে নিতে হবে ।
- 3
কড়াইতে সর্ষের তেল গরম করে বেগুন লালচে রং করে ভেজে নিতে হবে ।
- 4
অতিরিক্ত তেল তুলে ওই তেলের মধ্যে নারকেল, পোস্ত, কাঁচালঙ্কা র পেস্ট দিয়ে মিডিয়াম লো ফ্লেমে লালচে করে ভেজে নিতে হবে ।
- 5
কাশ্মিরী লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো, স্বাদ মতো নুন ও মিষ্টি দিয়ে অল্প নেড়ে 1/2 কাপ জল দিতে হবে ।
- 6
নাড়তে নাড়তে তেল ছেড়ে দিলে 1 কাপ জল দিতে হবে ।
- 7
ফুটে উঠলে ভাজা বেগুন দিতে হবে ।
- 8
মিডিয়াম ফ্লেমে রান্না করতে হবে ।জল শুকিয়ে মাখা মাখা হয়ে এলে নামিয়ে নিতে হবে ।
Keywords
Similar Recipes
More Recipes




মন্তব্যগুলি (4)
All the best👍
Amio kichu notun recipe try korechi. Parle dekhbe. Bhalo lagle ekta comment ar onusoron dio amR bhalo lagbe😊