মুড়িঘন্ট(Murighonto recipe in Bengali)

Sunanda Majumder @cook_23481267
মুড়িঘন্ট(Murighonto recipe in Bengali)
রান্নার নির্দেশ সমূহ
- 1
মাছের মাথা ধুয়ে পরিষ্কার করে নুন হলুদ মেখে কড়াইতে তেল গরম করে ভালোমতো ভেজে নিতে হবে।
- 2
এবার তেলে জিরে, তেজপাতা ফোড়ন দিয়ে প্রথমে আলুর টুকরোগুলো দিয়ে ভাজুন অল্প নুন, হলুদ দিয়ে। এরপর ধুয়ে রাখা গোবিন্দভোগ চাল দিয়ে ভালোমতো ভাজুন, ভাজা হয়ে গেলে আদাবাটা দিয়ে একটু কষুন,এরপর জিরে গুঁড়ো, হলুদ গুঁড়ো, লঙ্কাগুঁড়ো অল্প জলে গুলে ঢেলে দিন স্বাদ অনুযায়ী নুন ও চিনি দিন ভালোমতো কষান, তেল বেরিয়ে এলে প্রয়োজনমতো জল দিন, ভেজে রাখা আলু গুলো দিন আর কাঁচা লঙ্কার চেড়া গুলো দিয়ে দিন। এবার ভেজে রাখা মাছের মাথা গুলো দিয়ে দিন ভাল মত মিশিয়ে নিন।
- 3
কিছুক্ষণ ঢাকা দিয়ে রান্না করুন ঝোল ঘন হয়ে মাখা মাখা হয়ে এলে ওপর থেকে ঘি, গরম মসলা ছড়িয়ে নামিয়ে নিন। তৈরি লোভনীয় মাছের মাথার মুড়িঘন্ট।
Keywords
Similar Recipes
More Recipes
https://cookpad.wasmer.app/in-bn/recipes/13946921






মন্তব্যগুলি (5)