চিনির নারকেল নাড়ু (chinir narkel naru recipe in Bengali)

#ebook2
দূর্গা পূজা মানে নারকেল নাড়ু তো প্রত্যেক বাড়িতে অবশ্যই হবে ।আর এই রকম ভাবে নাড়ু বানানোর পদ্ধতি টা আমার শাশুড়ি মায়ের । উনি এটা অসাধারণ বানাতেন ।তবে দুঃখের বিষয় উনি আজ আমাদের মধ্যে নেই ।

রান্নার নির্দেশ সমূহ
- 1
প্রথম এ নারকেল কুঁড়ে নিতে হবে ।তার পর মিক্সি জারে দিয়ে বেঁটে নিতে হবে ।
- 2
গ্যাসে একটা কড়াই বসিয়ে তার মধ্যে চিনি ও জল দিয়ে তার মধ্যে দুটো ছোট এলাচ একটু থেঁতো করে দিয়ে দিতে হবে ।
- 3
চিনি গলে গেলে ওর মধ্যে নারকেলের পেস্ট টা দিয়ে দিতে হবে। দিয়ে নারতে হবে অনবরত । তার পর ওর মধ্যে গুঁড়ো দুধ টা দিতে হবে ।
- 4
দিয়ে নেড়ে নেড়ে পাক দিতে হবে ।পাক হয়ে গেলে কড়াই থেকে ছেরে আসবে তখন গ্যাস বন্ধ করে দিতে হবে ।
- 5
একটু ঠান্ডা হলে হাতে অল্প ঘি লাগিয়ে নিয়ে অল্প অল্প করে নিয়ে নাড়ু গুলো বানিয়ে নিতে হবে ।
- 6
ব্যাস রেডি অতি সুস্বাদু নারকেল নাড়ু মুখে দিলেই মিলিয়ে যাবে ।
Keywords
Similar Recipes
More Recipes

মন্তব্যগুলি (4)