পটল কালিয়া (potol kaliya recipe in bengali)

Bakul Samantha Sarkar @Tanu90_kitchen
#ebook2
উৎসবের দিনে ভাতের সঙ্গে নিরামিষ পদ থাকলে এই রান্নাটা ভালো হবে।
পটল কালিয়া (potol kaliya recipe in bengali)
#ebook2
উৎসবের দিনে ভাতের সঙ্গে নিরামিষ পদ থাকলে এই রান্নাটা ভালো হবে।
রান্নার নির্দেশ সমূহ
- 1
টমেটো পুড়িয়ে পিউরি বানিয়ে রাখতে হবে।
- 2
পটল চেঁছে দুদিকে অল্প কেটে নুন,হলুদ দিয়ে মেখে ভেজে তুলে রাখতে হবে।
- 3
বাকি তেলে জিরেও তেজপাতা ফোড়ন দিয়ে আদা বাটা দিয়ে নেড়ে পেঁয়াজ কুচি দিয়ে ভাজতে হবে।
- 4
একে একে নুন,হলুদ,জিরে গুড়ো দিয়ে সামান্য জলে গুলে দিয়ে কষাতে হবে।
- 5
টমেটো পিউরি ও চিনি দিতে হবে।
- 6
জল দিয়ে ফোটাতে হবে।
- 7
ফুটে উঠলে ভাজা পটল দিয়ে ফোটাতে হবে।
- 8
ঝোল মাখো মাখো হলে গরম মশলা গুড়ো ও ধনেপাতা কুচি ছড়িয়ে পরিবেশন করতে হবে।গরম ভাতের সঙ্গে দারুন জমবে।
Keywords
Similar Recipes
More Recipes
https://cookpad.wasmer.app/in-bn/recipes/14029913




মন্তব্যগুলি (8)