মাছের মাথা দিয়ে মুগের ডাল (macher matha diye mug dal recipe in bengali)

Madhumita Dasgupta @cook_16906395
মাছের মাথা দিয়ে মুগের ডাল (macher matha diye mug dal recipe in bengali)
রান্নার নির্দেশ সমূহ
- 1
মুগ ডাল খালি কড়াই এ ভেজে জলে ধুয়ে একটু ভিজিয়ে রাখতে হবে।তারপর নুন ও হলুদ দিয়ে সেদ্ধ করে নিতে হবে।
- 2
মাছের মাথা নুন ও হলুদ গুঁড়ো মাখিয়ে ভেজে রাখতে হবে।
- 3
সর্ষের তেল গরম করে গোটা জিরে, তেজপাতা, হিং ও শুকনো লঙ্কা দিয়ে ভেজে পেঁয়াজ কুচি দিয়ে ভেজে নিয়ে রসুন কুঁচি,আদা বাটা, হলুদ গুঁড়ো,লঙ্কা গুঁড়ো দিতে হবে।
- 4
মসলা ভাজা হলে সেদ্ধ মুগ ডাল, জল, নুন ও চিনি দিতে হবে। ডাল ফুটে উঠলে মাছের মাথা ভেঙে মিশিয়ে দিতে হবে।
- 5
নামাবার আগে রোস্টেড জিরে গুঁড়ো, ঘি, গরম মসলা গুঁড়ো মিশিয়ে দিতে হবে।
Keywords
Similar Recipes
More Recipes
- সহজ চিকেন বিরিয়ানী (Easy chicken biryani recipe in bengali)
- মিক্স ডাল সব্জি খিচুড়ি (mix dal sabji khichuri recipe in Bengali)
- গোয়ালন্দ স্টিমার চিকেন কারি (goalondo steamer chicken curry recipe in Bengali)
- চিঁড়ের পোলাও (chirer polao recipe in bengali)
- কড়াইশুটির কচুরি (koraisutir kochuri recipe in Bengali)
https://cookpad.wasmer.app/in-bn/recipes/14031185




মন্তব্যগুলি (3)