শাহী মটন কোরমা (shahi mutton korma recipe in Bengali)

#ebook2
দুর্গা পুজোয় দশমীর দিনে আমি শাহী মাটন কোরমা বানিয়েছিলাম-সাথে বাসন্তী পোলাও।এই মাটন কোরমা বাসন্তী পোলাও বা সাদা ভাতে খেতে খুবই ভালো লাগে।
শাহী মটন কোরমা (shahi mutton korma recipe in Bengali)
#ebook2
দুর্গা পুজোয় দশমীর দিনে আমি শাহী মাটন কোরমা বানিয়েছিলাম-সাথে বাসন্তী পোলাও।এই মাটন কোরমা বাসন্তী পোলাও বা সাদা ভাতে খেতে খুবই ভালো লাগে।
রান্নার নির্দেশ সমূহ
- 1
প্রথমে মাটন টাকে ভালো করে ধুয়ে নুন,লঙকা গুঁড়ো,টক দই দিয়ে ভালো করে ম্যারিনেট করে ১ঘন্টার জন্য ঢাকা দিয়ে রেখে দিতে হবে।
- 2
এবার কড়ায় সাদা তেল দিয়ে ফোড়ন (শাহী জিরে,এলাচ,দারুচিনি,লবঙ্গ,গোলমরিচ,তেজপাতা)দিয়ে পেঁয়াজ বাটা দিয়ে নুন,চিনি দিয়ে নাড়াচাড়া করে আদারসুন, কাঁচালঙকা বাটা দিয়ে ম্যারিনেট করা মাটন দিয়ে নাড়াচাড়া করে ১০মিনিটের জন্য ঢাকা দিয়ে দিতে হবে।
- 3
১০মিনিট পর যখন মাটন থেকে তেল ছাড়তে শুরু করবে তখন হলুদ গুঁড়ো,লঙ্কা গুঁড়ো,কাশ্মীরি লঙকা গুঁড়ো,জিরে,ধনে গুঁড়ো দিয়ে নাড়াচাড়া করে সামান্য জল দিয়ে দিতে হবে।কিছুক্ষন ফোটার পর জয়িত্রী,জায়ফল গুঁড়ো আর কাজু বাটা দিয়ে নেড়েচেড়ে নিয়ে আরো ৭-৮মিনিট ফোটার পর নামিয়ে নিলেই শাহী মাটন কোরমা তৈরি।
- 4
এবার বাসন্তীপোলাও বা সাদা ভাতে মাটন কোরমা পরিবেশন করতে হবে।
Keywords
Similar Recipes
More Recipes
- সহজ চিকেন বিরিয়ানী (Easy chicken biryani recipe in bengali)
- মিক্স ডাল সব্জি খিচুড়ি (mix dal sabji khichuri recipe in Bengali)
- কড়াইশুটির কচুরি (koraisutir kochuri recipe in Bengali)
- চিঁড়ের পোলাও (chirer polao recipe in bengali)
- গোয়ালন্দ স্টিমার চিকেন কারি (goalondo steamer chicken curry recipe in Bengali)




মন্তব্যগুলি (6)