নিরামিষ দই বেগুন(Niramish doi begun recipe in Bengali)

Samir Dutta @cook_samirdutta
নিরামিষ দই বেগুন(Niramish doi begun recipe in Bengali)
রান্নার নির্দেশ সমূহ
- 1
বেগুন লম্বা করে কেটে, ধুয়ে নুন ও হলুদ মেখে ৫ মিনিট রেখে দিন। তারপর মিডিয়াম আঁচে লাল লাল করে ভেজে তুলে রাখুন।
- 2
প্যানে আন্দাজমতো তেল গরম করে শুকনো লঙ্কা ও কালোজিরা ফোঁড়ন দিন, তারপর তাতে আদা বাটা দিয়ে নাড়াচাড়া করুন।
- 3
এবার তাতে জিরেগুঁড়ো, লঙ্কাগুঁড়ো, হলুদ, কাঁচা লঙ্কা, স্বাদমতো লবণ ও সামান্য জল যোগ করে মশলা কষাতে থাকুন।
- 4
মশলা কষে গেলে এবার তাতে দই ফেটিয়ে দিয়ে দিন ও মিশিয়ে নিন।
- 5
এবার তাতে আন্দাজমতো জল ও স্বাদমতো চিনি যোগ করুন। জল ফুটে গেলে এবার তাতে ভাজা বেগুন গুলি দিয়ে দিন ও কম আঁচে ফুটাতে থাকুন।
- 6
২ মিনিট ফুটানোর পর তাতে গরম মশলা দিয়ে মিশিয়ে নিন ও আঁচ বন্ধ করে দিন। উপরে ধনেপাতা ছড়িয়ে দিন এবং তৈরি হয়ে গেল সুস্বাদু এই নিরামিষ দই বেগুন।
Keywords
Similar Recipes
More Recipes
https://cookpad.wasmer.app/in-bn/recipes/14047878
















মন্তব্যগুলি (8)