বেগুন ইলিশ (Begun ilish recipe in bengali)

Susmita Kesh @susmita007
বেগুন ইলিশ (Begun ilish recipe in bengali)
রান্নার নির্দেশ সমূহ
- 1
প্রথমে ইলিশ মাছের পিস গুলিতে নুন হলুদ মাখিয়ে 10 মিনিট রেখে দিতে হবে.বেগুন লম্বা লম্বা করে কেটে নিতে হবে
- 2
এরপর কড়াইতে তেল গরম করে ওর মধ্যে বেগুনের টুকরো গুলো দিয়ে ভালোভাবে ভেজে তুলে নিতে হবে.এরপর ওর মধ্যে মাছের পিস গুলোকে দিয়ে ভালোভাবে ভেজে নিতে হবে
- 3
এরপর কড়াইতে সামান্য তেল দিয়ে ওর মধ্যে কালো জিরে ও কাঁচা লঙ্কা দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করতে হবে.এরপর একটি পাত্রে হলুদ গুঁড়ো ও নুন দিয়ে জল দিয়ে একটি পাতলা মিশ্রণ তৈরি করতে হবে
- 4
এরপর ঐ মিশ্রণটি কড়াইতে দিয়ে দিতে হবে.জল ফুটে উঠলে ওর মধ্যে ভেজে রাখা বেগুনের টুকরো ও মাছের পিস দিয়ে দিতে হবে.
- 5
এরপর ওর মধ্যে পরিমাণ মতন চিনি দিয়ে ঢাকা দিয়ে ১০ মিনিট ফুটতে দিতে হবে.এরপর গ্যাস বন্ধ করে নামিয়ে নিলেই তৈরি হয়ে যাবে সুস্বাদু এই বেগুন ইলিশ.গরম ভাতের সঙ্গে এই রেসিপিটি একেবারে জমে যাবে.
Keywords
Similar Recipes
More Recipes
- আলু কাবলি(Aloo kabli recipe in bengali)
- আলু পটল এর ডালনা (aloo potol er dalna recipe in bengali)
- চিকেন চীজ কাবাব(Chicken cheese kebab recipe in Bengali)
- আলু ফুলকপি মাছের ঝোল (Aloo Kopoi macher Jhol recipe in Bengali)
- আলু ফুলকপির ডালনা ধনে পাতা দিয়ে (alu phulkopir dalna dhonepata diye recipe in bengali)
https://cookpad.wasmer.app/in-bn/recipes/14054172



মন্তব্যগুলি (5)