ফুলকপি পার্শে ঝোল(foolkopi parse jhol recipe in Bengali)

sunshine sushmita Das @Sushmitacook2020
ফুলকপি পার্শে ঝোল(foolkopi parse jhol recipe in Bengali)
রান্নার নির্দেশ সমূহ
- 1
ফুলকপি গুলো সাদা তেলে ভেজে নিতে হবে।
- 2
কড়াইতে সাদা তেল গরম করে তাতে একটা বড়ো আকারের পিঁয়াজ কুচি দিয়ে ভেজে নিতে হবে।
- 3
এবার স্বাদমতো নুন ও হলুদ গুঁড়ো দিয়ে ভালো করে নাড়িয়ে বড়ো ডুমো করে কেটে রাখা আলু গুলো দিয়ে দিতে হবে।
- 4
এবার একে একে আদা ও জিরে বাটা গোটা কাঁচা লঙ্কা দিয়ে কষিয়ে নিয়ে ভাজা ফুলকপি দিয়ে দিতে হবে, প্রয়োজনমতো জল দিয়ে ঢেকে দিতে হবে সবজী ও মশলা সেদ্ধ করার জন্য।
- 5
এবার সবজি মশলা সেদ্ধ হলে নুন হলুদ দিয়ে মেখে রাখা মাছ গুলো যেগুলো তেলে ভাজা হয়েছিল সেগুলো দিয়ে দিতে হবে।
- 6
মাছ গুলো ভালো সেদ্ধ হলে উপর থেকে ধনেপাতা কুচি ছড়িয়ে দিতে হবে ও মিশিয়ে নিয়ে নামিয়ে নিলে তৈরি হয়ে যাবে।
Top Search in
Keywords
Similar Recipes
More Recipes
https://cookpad.wasmer.app/in-bn/recipes/14073848









মন্তব্যগুলি (5)