টু ইন ওয়ান ক্যুকিজ (two in one Cookies recipe in bengali)

Suranya Lahiri Das @cook_25623034
টু ইন ওয়ান ক্যুকিজ (two in one Cookies recipe in bengali)
রান্নার নির্দেশ সমূহ
- 1
প্রথমে বাটার আর গুড়ো চিনি দিয়ে ভালো ভাবে মিশিয়ে নিতে হবে।
- 2
এখন এর মধ্যে ময়দা, বেকিং সোডা আর পরিমাণ বুঝে লিকুইড দুধ মিশিয়ে ভালো ভাবে একটা ডো তৈরি করে নিতে হবে।
- 3
এখন ডো টা কে ২ টো ভাগে ভাগ করে নিতে হবে।এক ভাগে কোকো পাউডার মিশিয়ে ভালো ভাবে মেখে নিতে হবে।আর এক ভাগ এমনি থাকবে।
- 4
এখন ২ টো ডো থেকে ছোট ছোট বল বানিয়ে নিয়ে নিতে হবে। ২টো সাদা বল আর ২ টো কোকো পাউডার মেশানো বলকে একসাথে হাতের মধ্যে নিয়ে বল বানিয়ে একটু চ্যাপটা করে নিতে হবে।
- 5
এখন যেই পাত্রে বেক করবো সেটা কে একটা স্ট্যান্ড বসিয়ে প্রিহিট করে নিতে হবে ১০ মিনিট।
- 6
এখন একটা থালার মধ্যে সামান্য ময়দা ছিটিয়ে কুকিজ গুলো ওর ওপর রেখে অল্প আঁচে ঢাকা দিয়ে বেক করে নিতে হবে ১৫-২০মিনিট।কিছুক্ষণ ঘরের নরম্যাল তাপমাত্রা খোলা অবস্থায় রেখে তারপর এয়ার টাইট কন্টনারে ভরে রাখবো।
Keywords
Similar Recipes
More Recipes
https://cookpad.wasmer.app/in-bn/recipes/14142354











মন্তব্যগুলি (18)