মিষ্টী আলুর পুলি (Misti aloor puli recipe in Bengali)
রান্নার নির্দেশ সমূহ
- 1
মিষ্টী আলু গুলি ছুলে নেবো।
- 2
করাইতে নারকেল কোরা, সামান্য চিনি দিয়ে ভেজে নেবো। চকোলেট পাউডার ছরিয়ে পুর বানিয়ে নেবো। মিষ্টী আলু সেদ্ধ করে নেবো।
- 3
এবার সেদ্ধ করা মিষ্টী আলু গুলো ভালো মতো চটকে নেবো । এতে সামান্য ময়দা মেশাবো।
- 4
এবার হাতের চাটুতে মিষ্টী আলু ছরিয়ে তার মধ্যে নারকেলের পুর ভরে পুলির আকারে গরবো। অন্য পাএে চিনি আর জল আচেঁ বসিয়ে রস হতে দেবো ।
- 5
করাইতে তেল গরম করে পুলি গুলো ভেজে নেবো ।
- 6
ভাজা পুলি গুলো চিনির রসে ফেলে দেবো। ১৫-৩০ মিনিট পর পরিবেশন করবো।
Keywords
Similar Recipes
More Recipes
https://cookpad.wasmer.app/in-bn/recipes/14172465












মন্তব্যগুলি (2)