চিকেন চিলি চাপ(chicken chaap recipe in Bengali)
রান্নার নির্দেশ সমূহ
- 1
প্রথমে চিকেন খুব ভালোভাবে ধুয়ে ভালোকরে জল ঝরিয়ে নিন।এবার একটি মিক্সিং যার নিয়ে তাতে পিয়াঁজ,আদা,রসুন,কাঁচালঙ্কা4টে, সুকনোলঙ্কা2টো, পোস্ত, কাজুবাদাম ও কিসমিস, চারমগজ একসাথে বেটে একটি পেস্ট বানিয়ে নিতে হবে।
- 2
এবার ওই পেস্ট,জিরেগুড়ো,হলুদগুড়ো,লঙ্কাগুঁড়ো,টকদই,চিনি,নুন, গোলাপজল,কেওরাজল,মিঠা আতর দিয়ে চিকেন গুলো মসলায় মাখিয়ে ওভার নাইট ম্যারিনেট করে নিতে হবে।
- 3
পরের দিন উনুনে একটি পাত্র বসিয়ে তাতে সাদা তেল দিয়ে তেল গরম হলে ম্যারিনেট করা চিকেন গুলো একটা একটা করে তেল এ দিয়ে ভালোভাবে ভেজে তুলে রাখতে হবে।
- 4
সব চিকেন ভাজা হয়ে গেলে বাকি মসলা চিকেনের পাত্রে দিয়ে টম্যাটো সস,চিলি সস দিয়ে সামান্য নুন দিয়ে বেশ কিছুক্ষণ কষিয়ে নিয়ে জল দিয়ে একটা ঢাকনা চাপা দিয়ে মিডিয়াম লো তাপমাত্রা য় সিদ্ধ করে নিতে হবে ।
- 5
চিকেন সিদ্ধ হয়ে গেলে ঝোল গাঢ় হয়ে আসলে কৌসুরীমেথি ছড়িয়ে ও কয়েকটি কাঁচালঙ্কা ফাটিয়ে দিয়ে গরম গরম রুটির সাথে পরিবেশন করতে হবে চিকেন চিলি চাপ।
Keywords
Similar Recipes
More Recipes












মন্তব্যগুলি (2)