ক্রিসপি চিকেন চিলি কর্ন (crispy chicken chili corn recipe in bengali)

#GA4#week13
গোল্ডেন এপ্রণের এই সপ্তাহের ধাঁধা থেকে আমি চিলি শব্দটি বেছে নিলাম।
ক্রিসপি চিকেন চিলি কর্ন (crispy chicken chili corn recipe in bengali)
#GA4#week13
গোল্ডেন এপ্রণের এই সপ্তাহের ধাঁধা থেকে আমি চিলি শব্দটি বেছে নিলাম।
রান্নার নির্দেশ সমূহ
- 1
প্রথমে চিকেন এর টুকরো গুলি ভালো করে ধুয়ে 1 চামচ ভিনেগার ও 1 চামচ সোয়া সস ও সামান্য নুন মিশিয়ে 30 মিনিট ম্যারিনেট করে রাখুন।
- 2
এরপর সুইট কর্ন সেদ্ধ করে জল ঝরিয়ে, সমস্ত উপাদান গুলি একজায়গায় গুছিয়ে নিন।
- 3
এরপর একটি প্লেটে চিকেন টুকরো গুলি হাতে করে ভালো করে চিপরে নিয়ে রাখুন,এরপর ও তে 2:1 অনুপাতে ময়দা ও কর্নফ্লাওয়ার,লঙ্কা গুঁড়ো, ও সামান্য নুন যোগ করুন এখানে(মনে রাখতে হবে চিকেন এ আগে থেকে অল্প নুন মেশানো ছিল)
- 4
এবার একটি ফ্রাই প্যান গরম করে ও তে এক কাপ সাদা তেল গরম করে চিকেন টুকরো গুলি ভেজে তুলে রাখুন।
- 5
এবার প্যান থেকে তেল কমিয়ে 2 টেবিল চামচ এর মত রাখুন, ওই তেলে একে একে রসুনকুচি, আদা কুচি, পেয়াঁজ কুচি,কয়েকটি গোটা কাঁচা লঙ্কা চিরে নিয়ে মিশিয়ে ভাজতে থাকুন,2 মিনিট ভাজার পর তিন রকমের ক্যাপ্সিকাম এর টুকরো, ও সেদ্ধ সুইট কর্ন মিশিয়ে কিছুক্ষন নাডাচাড়া করে,সমস্ত সস ও ভিনিগার মিশিয়ে নিন। একটু কষানোর পর ভাজা চিকিনের টুকরো গুলি মিশিয়ে কষাতে থাকুন। নুন লাগলে যোগ করুন।
- 6
ভালো করে কষানো হয়ে গেলে হাফ কাপ ঈষদুষ্ণ গরম জলে 1 চামচ কর্নফ্লাওয়ার মিশিয়ে ওই মিশ্রণ টি কষানো চিকেন এ মিশিয়ে দিন। যখন গ্রেভি একদম শুকিয়ে যাবে তখন মধু ও রোস্ট করা সাদা তিল ছড়িয়ে পরিবেশন করুন ক্রিসপি চিকেন চিলি কর্ন।এই পদ টি রুটি,পরোটা,যেকোনো রাইস প্রিপারেশন এর সঙ্গে খুবই সুস্বাদু লাগে।
Keywords
Similar Recipes
More Recipes












মন্তব্যগুলি (2)