শাহী ফিরনি(shahi phirni recipe in Bengali)

Kasturee Saha @kasturee_saha44
#cookpadTurns4
আনন্দ অনুষ্ঠানে সবার প্রিয় এই ডেজার্ট
শাহী ফিরনি(shahi phirni recipe in Bengali)
#cookpadTurns4
আনন্দ অনুষ্ঠানে সবার প্রিয় এই ডেজার্ট
রান্নার নির্দেশ সমূহ
- 1
বাসমতি চাল কে প্রথমে ভিজিয়ে রাখতে হবে ৩০ মিনিট
- 2
তারপর ধুয়ে জল ঝরিয়ে মিক্সার এ বেটে নিতে হবে।খুব মিহি পেস্ট হবে না, দানা থাকবে।
- 3
এবার বাটা চাল টা কিছুটা দুধে ভিজিয়ে রাখুন।
- 4
অন্য একটা পাত্রে দুধ ফুটিয়ে ঘন করে নিতে হবে।ওতে ঘি ও ছোট এলাচ দিয়ে ফোটাতে হবে। ঘন হলে কনডেন্সড দুধ দিয়ে আরও ফোটাতে হবে।
- 5
এবার দুধে ভেজানো চাল ফুটিয়ে রাখা বাকি দুধে ঢেলে দিয়ে সেদ্ধ হওয়া পর্যন্ত ক্রমাগত নাড়তে থাকুন।ওতে কেশর ও ড্রাই ফ্রুটস মেশান।শেষে নামানোর আগে কেওড়া জল ছড়িয়ে সেটা মিশিয়ে নামান।
- 6
গরম অবস্থা তেই মাটির পাত্রে ঢেলে দিন।ঠান্ডা হলে ফ্রিজে রেখে দিন।ওপর থেকে আরো ড্রাই ফ্রুটস ছড়িয়ে ঠান্ডা ঠান্ডা পরিবেশন করুন।
Keywords
Similar Recipes
More Recipes
https://cookpad.wasmer.app/in-bn/recipes/14231445















মন্তব্যগুলি (3)