ব্রেড চিলি রেসিপি (Bread Chilli Recipe in Bengali)

karabi Bera @cook_15951306
ব্রেড চিলি রেসিপি (Bread Chilli Recipe in Bengali)
রান্নার নির্দেশ সমূহ
- 1
প্রথমে কড়াইয়ে 2 টেবিল-চামচ রিফাইন তেল দিয়ে ব্রেডের কুচি গুলো ভেজে তুলে নিলাম।
- 2
এবার কড়াইয়ে আবার 2 টেবিল-চামচ রিফাইন তেল দিয়ে, প্রথমে আদাকুচি, তারপর একে একে পেঁয়াজ,টমেটো,ক্যাপ্সিকাম কুচি, কাঁচা লঙ্কা কুচি দিয়ে সবজিগুলো একটু ভালো করে ফ্রাই করে নিলাম। এরপর একে একে ধনে গুঁড়ো, জিরা গুঁড়া, গরম মশলা গুঁড়ো, সয়া সস, টমেটো সস, চিলি সস দিয়ে মসলা কষিয়ে নিলাম।
- 3
দু টেবিল-চামচ কনফ্লাওয়ার জলে গুলে দিয়ে দিলাম। গ্রেভি ফুটে উঠলে ভাজা ব্রেডের টুকরোগুলো দিয়ে দিলাম। প্রয়োজনমতো নুন,চিনি দিলাম। সবার শেষে গ্রেভি শুকিয়ে এলে ধনেপাতা কুচি ছড়িয়ে নামিয়ে নিলাম। একদম তৈরি হয় কাল আমার রেসিপি "ব্রেড চিলি রেসিপি"। বাচ্চাদের এটা ভীষণ প্রিয়।
Keywords
Similar Recipes
More Recipes
https://cookpad.wasmer.app/in-bn/recipes/14247373



মন্তব্যগুলি (2)