বাঁধাকপির ঘন্ট (bandhakopir ghonto recipe in Bengali)

বাঁধাকপির ঘন্ট (bandhakopir ghonto recipe in Bengali)
রান্নার নির্দেশ সমূহ
- 1
আলু খোসা ছাড়িয়ে ছোট টুকরো করে কেটে নিতে হবে।
- 2
বাঁধাকপি কুচি করে কেটে নিতে হবে।
- 3
কুচি করে কাটা বাঁধাকপি অল্প জল দিয়ে ভাপিয়ে নিয়ে জল ছেঁকে নিতে হবে।
- 4
কড়াইশুঁটি ১/২ কাপ জলে সেদ্ধ করে নিতে হবে।
- 5
কড়াইতে রিফাইন্ড তেল গরম করে তাতে টুকরো করা আলু দিয়ে ভালো করে ভেজে তুলে নিতে হবে।
- 6
এবার ঐ তেলে তেজপাতা, দারচিনি, লবঙ্গ, ছোট এলাচ, গোটা জিরে ফোড়ন দিতে হবে।
- 7
আদা বাটা ও হিং দিয়ে নাড়াচাড়া করতে হবে।
- 8
এবার চেরা কাঁচালঙ্কা ও টমেটো কুচি দিয়ে টমেটো গলে যাওয়া অবধি নাড়াচাড়া করতে হবে।
- 9
এবার জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো ও হলুদ দিয়ে নাড়াচাড়া করতে হবে।
- 10
মশলা কষা হয়ে গেলে সেদ্ধ বাঁধাকপি, ভাজা আলু দিয়ে নাড়াচাড়া করতে হবে।
- 11
নুন, চিনি দিয়ে ভালো করে মিশিয়ে ঢাকা চাপা দিয়ে কম আঁচে আলু সেদ্ধ হওয়া পর্যন্ত রান্না করতে হবে।
- 12
ঢাকা তুলে সেদ্ধ কড়াইশুঁটি দিয়ে মিশিয়ে নিতে হবে।
- 13
ভালো করে কয়েক মিনিট ভাজা ভাজা করে ঘি ও গরম মশলা গুঁড়ো দিয়ে নামিয়ে নিতে হবে।
- 14
গরম গরম রুটি, লুচি, পরোটা, ভাত বা খিচুড়ির সাথে পরিবেশন করতে হবে।
Keywords
Similar Recipes
More Recipes













মন্তব্যগুলি (2)