বাঁধাকপির কোপ্তা (bandha kopir kopta recipe in Bengali)

বাঁধাকপির কোপ্তা (bandha kopir kopta recipe in Bengali)
রান্নার নির্দেশ সমূহ
- 1
প্রথমে বাঁধাকপি কুচি করে কেটে ধুয়ে নিন ও জল ঝরিয়ে নিন ।প্রেসারে সেদ্ধ করে নিন ।সেদ্ধ হয়ে গেলে একটা ফুটো থালায় জল ঝরিয়ে ঠাণ্ডা করে নিন ।তারপর খুব ভালো করে হাত দিয়ে জলঝরিয়ে একদম শুকনো করে নিন ।হাতের তালু তে নিয়ে চেপে চেপে জল নিং ড়ে নিতে হবে ।আর তাতে বেসন,কুঁচনো লঙ্কা ও গুঁরো লঙকা ও আদা বাটা এবং স্বাদ মতো নুন দিয়ে খুব ভালো করে মেখে নিতে হবে ।
- 2
তারপর হাতের তালুতে একটু চেপে চেপে নিজের পছন্দ মতো সাইজ করে নিতে হবে ।ক্ড়াইতে তেল দিতে হবে এবং তেল গরম হলে সব ভেজে নিতে হবে ।ক্ড়াইতে ওই তেলে জিরে ফোঁড়নও তেজপাতা দিতে হবে ।ডুমো করে কাটা আলু একটু ভেজে নিতে হবে ও হলুদ ও লঙকাগুঁরো ওআদা বাটা এবং স্বাদ মতো নুন ও গরম মশলা দিয়ে গ্রেভি রেডি করতে হবে ।তারপর কোফতাগুলো দিয়ে দিতে হবে ও ঢাকা দিয়ে চাপা দিয়ে দিতে হবে ।ঘন হয়ে এলে গরম মশলা ছড়িয়ে দিতে হবে এবং নামিয়ে একটা রেকাবিতে রেখে দিন ।
- 3
তারপর একটা ভালো পাত্রে ঢেলে দিন ও পরিবেশন করুন ।গ্রেভি করার জন্য পরিমাণমতো জল দিতে হবে।ক্যাবেজ রেডি ।
Keywords
Similar Recipes
More Recipes









মন্তব্যগুলি (3)