পালং চিকেন (palong chicken recipe in Bengali)
রান্নার নির্দেশ সমূহ
- 1
প্রথমে কড়াইতে তেল দিয়ে তেল গরম হলে তাতে তেজপাতা ও থেঁতো করা আদা রসুন ফোড়ন দিতে হবে। এবং তার মধ্যে ওই পালংশাক বাটা দিয়ে দিতে হবে।
- 2
এবার ওতে একটু সামান্য লবণ ও হলুদ দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নামিয়ে নিতে হবে
- 3
এবার কড়াইতে সাদা তেল দিয়ে তাতে সামান্য চিনি দিয়ে পেঁয়াজ কুচি ও ক্যাপ্সিকাম কুচি দিয়ে দিতে হবে এইবার একটু নাড়াচাড়া করার পর তাতে আদা-রসুন বাটা,ও পরিমাণ মত লবণ হলুদ দিয়ে ভালো করে নাড়াচাড়া করতে হবে।
- 4
এবার ওই মসলা টার মধ্যে জিরের গুঁড়ো লঙ্কার গুঁড়ো ও সামান্য উষ্ণ গরম জল দিয়ে করে মশলাটা কে ভালো করে কষাতে হবে।
- 5
মশলাটা ভালো কষানো হয়ে গেলে তারমধ্যে চিকেন এর পিস ও চিকেন মসলা দিতে হবে।(এখানে আমিচিকেন এর পিস গুলো আমি মেরিনেশন করিনি) এবার মাংস টাকে ভালো করে কষাতে হবে মাংস টা ভালো কষানো হয়ে গেলে তার মধ্যে অল্প করে উষ্ণ গরমজল দিয়ে ঢাকা দিতে হবে।
- 6
১০ মিনিট পর জল টা মোটামুটি শুকিয়ে আসলে তারমধ্যে পালং শাকটা দিয়ে দিতে হবে এবং কিছুক্ষণ নাড়াচাড়া করতে হবে।
- 7
কিছুক্ষণ নাড়াচাড়া করার পর তার মধ্যে আবার উষ্ণ গরম জল দিয়ে ঢাকা দিয়ে দিতে হবে।১৫—২০ পর গ্যাস অফ করে উপর থেকে গরম মসলা ও বাটার দিয়ে নামিয়ে পরিবেশন করতে হবে পালং চিকেন।
Top Search in
Keywords
Similar Recipes
More Recipes












মন্তব্যগুলি (4)