চিকেন কষা(chicken kosha recipe in Bengali)

Smita Banerjee @cook_15813444
চিকেন কষা(chicken kosha recipe in Bengali)
রান্নার নির্দেশ সমূহ
- 1
প্রথমে উপরের উপকরণগুলি একত্রিত করতে হবে । তারপর পিয়াজ, আদা, রসুন ছাড়িয়ে কেটে নিতে হবে । তারপর পেস্ট করে নিতে হবে সমস্ত গোটা মশলা আর পিঁয়াজ, আদা, রসুন আর লঙ্কা
- 2
চিকেন ভালো করে ধুয়ে মশলা পেস্ট দিয়ে আর ১/২ তেল দিয়ে, লবণ, লঙ্কা গুঁড়ো দিয়ে ভালো ভাবে ম্যারিনেট করে রাখতে হবে
- 3
এর পর বাকি তেল কড়াই এ দিয়ে তেল গরম হলে ১/ ২ করে কেটে রাখা আলু নুন হলুদ মাখিয়ে ভালো ভাবে ভেজে তুলে নিতে হবে
- 4
ভাজা আলু তুলে ওই তেলে গোটা জিরে, গোটা গোলমরিচ দিয়ে ম্যারিনেট চিকেন দিয়ে কম আঁচে ভালো ভাবে কষাতে হবে
- 5
বেশ কিছুক্ষন পর যখন চিকেন থেকে তেল ছাড়তে থাকবে তখন অল্প জল দিয়ে আবার নাড়তে হবে । চিকেন গোলে গেলে চেরা কাঁচা পাকা লঙ্কা আর স্বাদ মতন লবণ দিয়ে ২ মিনিট ঢাকা চাপা দিয়ে কম আঁচে রেখে নামিয়ে নিতে হবে । তৈরী চিকেন কষা । গরম ভাতে অনবদ্য ।
Keywords
Similar Recipes
More Recipes
https://cookpad.wasmer.app/in-bn/recipes/14310780










মন্তব্যগুলি (3)