উড়িষ্যার বিখ্যাত ডালমা(dalma recipe in Bengali)

উড়িষ্যার বিখ্যাত ডালমা(dalma recipe in Bengali)
রান্নার নির্দেশ সমূহ
- 1
প্রথমে সব সবজি উপকরণ গুলো একসাথে করে নিলাম তারপর সব সবজি গুলো ধুয়ে রাখতে হবে।
তারপর একটা বাটিতে অড়হর ডাল পরিমান মতো জল দিয়ে ২ঘন্টা ভিজিয়ে রাখতে হবে।
তারপর একটা পাত্রে জল গরম করতে হবে জল ফুটতে আরম্ভ করলে নুন,হলুদ ১/২চা চামচ,তেজপাতা দিয়ে ভেজানো ডাল ঢেলে সেদ্ধ করতে হবে । - 2
একটা শুকনো প্যানে গোটা জিরে,দারচিনি,লবঙ্গ,এলাচ সব নেড়ে নিতে হবে।ডাল মোটামুটি আধ সেদ্ধ হয়ে গেলে কেটে রাখা সব সবজি দিয়ে সব সেদ্ধ করতে হবে।
এবার আলাদা একটা প্যানে তড়কা দেয়ার জন্য তেল আর ঘি দিয়ে শুকনো লঙ্কা ১টা, সাথে আদা বাটা পাঁচফোড়ন, হিং,বাকি হলুদ গুঁড়ো,কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে একটু নাড়াচাড়া করতে হবে।সব ফোরণ চড়চড় করলে সেটা ওই সেদ্ধ হওয়া ডাল এর মধ্যে ঢেলে দিতে হবে। - 3
তারপর কাঁচালঙ্কা চেরা, চিনি দিয়ে নাড়তে হবে কিছুক্ষন।তারপর আগে শুকনো খোলায় যেই ভাজা মশলা দিয়ে ছিলাম সেটা দিয়ে আরো কিছুখন রান্না করতে হবে।বেশ গাঢ় হয়ে গেলে নামাতে হবে।তাহলেই তৈরি উড়িষ্যার বিখ্যাত ডালমা।
Keywords
Similar Recipes
More Recipes






মন্তব্যগুলি (2)