দুধ দিয়ে চিঁড়ের পোলাও (Chinrer Pulao Recipe in Bengali)

মধ্যাহ্ন ভোজ শেষ হতে হতেই সন্ধ্যে বেলা মন টা যখন কিছু খাওয়ার জন্য ছটফট করে, ঠিক সেই সময় বানিয়ে ফেলা যায় এই সুস্বাদু চিঁড়ের পোলাও।
দুধ দিয়ে চিঁড়ের পোলাও (Chinrer Pulao Recipe in Bengali)
মধ্যাহ্ন ভোজ শেষ হতে হতেই সন্ধ্যে বেলা মন টা যখন কিছু খাওয়ার জন্য ছটফট করে, ঠিক সেই সময় বানিয়ে ফেলা যায় এই সুস্বাদু চিঁড়ের পোলাও।
রান্নার নির্দেশ সমূহ
- 1
প্রথমে কড়াইতে বাদাম আর কিশমিশ ড্রাই রোস্ট করে নিয়েছি। বাকি সবজি গুলো কেটে ও আদা গ্রেট করে নিয়েছি।
- 2
কড়াইতে তেল দিয়ে, হিং, কালো সর্ষে ও চানা ডাল দিয়ে নেড়ে চেড়ে আদা দিয়ে ভালো ভাবে নাড়িয়ে নিয়েছি। এবার কারি পাতা, আলু ও টমেটো কুঁচি দিয়েছি।
- 3
সব মিশিয়ে নিয়ে, পরিমাণ মতন নুন, মিষ্টি, হলুদ গুঁড়া, লঙ্কা গুঁড়ো দিয়ে ভালো ভাবে নাড়িয়ে নিয়েছি।
- 4
অল্প দুধ মিশিয়ে হালকা নরম করে নিয়েছি সবজি গুলো। শেষের দিকে ক্যাপ্সিকাম কুঁচি ও বাদাম আর কিশমিশ মিশিয়ে নিয়েছি।
- 5
এবার চিঁড়েকে ধুয়ে জল ঝরিয়ে সঙ্গে সঙ্গে সবজির সাথে মিশিয়ে গরম মশলা গুঁড়ো ও চাট মশলা গুঁড়া দিয়ে ঝড়ঝরে হওয়া পর্যন্ত নেড়ে চেড়ে নিয়েছি। অল্প ঘি ও গোল মরিচ গুঁড়া মিশিয়ে গরম গরম পরিবেশন করেছি।
Keywords
Similar Recipes
More Recipes

মন্তব্যগুলি