চকলেট ব্রাউনি (Chocolate brownie recipe in Bengali)

চকলেট ব্রাউনি (Chocolate brownie recipe in Bengali)
রান্নার নির্দেশ সমূহ
- 1
প্রথমে একটা কুকারে নুন ছড়িয়ে ওপরে স্ট্যান্ড দিয়ে ঢেকে ঢিমি আঁচে ১৫ মিনিট গরম করতে হবে।একটা বড় বাটিতে ১কাপ ময়দা,১/২কাপ কোকো পাওডার,১চা চামচ বেকিং পাওডার,গুঁড়ো চিনি সব একসাথে করে চেলে নিতে হবে।কেক টিনে মাখন মাখিয়ে অল্প কোকো পাউডার ছড়িয়ে দিয়ে কেক টিনটা রেডি করে নিতে হবে
- 2
ডাবল বয়লার পদ্ধতিতে চকোলেটটা গলিয়ে নিতে হবে
- 3
চকলেট পুরপুরি গলে গেলে তারমধ্যে মেশাতে হবে ১/২ কাপ মাখন।এবার মাখন আর চকলেটটা খুব ভালো করে মিশিয়ে নিতে হবে।এরপর অন্য একটা বাটিতে চকলেটের মিশ্রণটা ঢেলে ভ্যানিলা এসেন্স দিয়ে নেড়ে ভালো করে মিশিয়ে নিতে হবে
- 4
চকলেটের মিশ্রণের মধ্যে চেলে রাখা শুকনো উপকরণ ঢেলে খুব ভালো করে মিশিয়ে নিয়ে দুধ দিয়ে আবারও একবার সমস্তটা খুব ভালো করে মিশিয়ে নিতে হবে
- 5
সমস্তটা ভালো করে মেশানো হলে কেক টিনের মধ্যে সমস্ত মিশ্রণটা ঢেলে সমানভাবে ছড়িয়ে দিয়ে দুবার ট্যাপ করে নিতে হবে যাতে করে মিশ্রণের ভেতরে কোনো এয়ার বাবল্স না থাকে
- 6
কুকারের ঢাকা সরিয়ে স্ট্যান্ডের ওপর কেকটিন বসিয়ে ৩০ মিনিটের জন্য আবার ঢেকে দিতে হবে
- 7
৩০ মিনিট পরে ঢাকা তুলে একটা চামচ দিয়ে মাঝখানটা চেক করে নিতে হবে।চামচ পরিস্কার থাকলে নামিয়ে নিয়ে ঠান্ডা করতে হবে
- 8
হালকা গরম থাকা অবস্থায় একটা ছুরি দিয়ে কেকটিনের চারদিক থেকে ছাড়িয়ে নিয়ে একটা প্লেটের ওপর নামিয়ে নিতে হবে
- 9
এবার ডাবল বয়লার পদ্ধতিতে ডায়রি মিল্কটা পুরোপুরি গলিয়ে নিয়ে ওপর ঢেলে ভালো করে প্রলেপ দিয়ে ওপরে চকো চিপস ছড়িয়ে ১০ মিনিট রেখে দিতে হবে।ডিম ছাড়া চকোলেট ব্রাউনি একদম রেডি
- 10
১০ মিনিট পরে ছুরি দিয়ে পছন্দের আকারে কেটে নিয়ে পরিবেশন করতে হবে চকলেট ব্রাউনি
Keywords
Similar Recipes
More Recipes




























মন্তব্যগুলি (14)