রান্নার নির্দেশ সমূহ
- 1
প্রথমে আধা কাপ পানিতে ১কাপ সাবুদানা ভিজিয়ে রাখতে হবে যেন পানি টেনে ঝরঝরা হয়ে থাকে।
- 2
এবার একটি পাত্রে ২টেবিল চামচ ঘি দিয়ে এতে ১/২ চা চামচ জিরা, ১/২চামচ হলুদ(অপসনাল), ২টা কাচামরিচ কুচি, ৮/১০টা আধভাঙ্গা গোলমরিচ, ভাজা চিনাবাদাম দিয়ে নাড়তে হবে।
- 3
এবার মসলার মিশ্রণে কিউব করে কাটা ২টা সিদ্ধ গাজর, কিউব করে কাটা ২টা সিদ্ধ আলু, কাটা বরবটি, স্বাদমতো লবণ দিয়ে নেড়ে এবার সাবুদানা ঢেলে দিয়ে আবার নেড়ে অল্প আঁচে ঢাকনা দিয়ে রাখতে হবে।
- 4
কিছুক্ষণ পর ঢাকনা তুলে অর্ধেকটা লেবুর রস দিয়ে চুলা থেকে নামিয়ে নিন, তৈরী হয়ে গেল ঝটপট, স্বাস্থ্যকরি ও মজাদার সাবুদানা খিচুড়ী।
Keywords
Similar Recipes
More Recipes
https://cookpad.wasmer.app/in-bn/recipes/14346613






মন্তব্যগুলি (4)