চীজি ভেজিটেবল স্যান্ডউইচ (Cheesy Vegetable Sandwich Recipe)

Debanjana Ghosh @deba_14
চীজি ভেজিটেবল স্যান্ডউইচ (Cheesy Vegetable Sandwich Recipe)
রান্নার নির্দেশ সমূহ
- 1
প্রথমে একটি পুর বানিয়ে নিয়েছি। বীট, গাজর, আলু ও রাঙালু সিদ্ধ করে নিয়ে তেলের মধ্যে হিং, কালো সর্ষে, মেথি, চানা ডাল, আদা কুঁচি ফোড়ন দিয়ে কারি পাতা, ধনে পাতা, লঙ্কা, পরিমাণ মতন নুন, চাট মশলা, গরম মশলা, ভাজা মশলা দিয়ে সবজি গুলো ভালো ভাবে মিশিয়ে ওপরে ড্রাই রোস্ট করা কাসুরী মেথি নামিয়ে নিয়েছি।
- 2
এবার স্যান্ডউইচের জন্য পাঁউরুটি নিয়ে একটি তে ভালো করে পুর মাখিয়ে ওপরে কিউব চীজ গ্রেট করে নিয়েছি।
- 3
অল্প অরেগানো ছড়িয়ে আরো একটু চীজ গ্রেট করে ওপরের পাঁউরুটি টা অল্প চেপে কভার করে নিয়েছি। এই ভাবে বাকি গুলোও করে নিয়েছি।
- 4
টোস্টারে ভালো ভাবে দুই পিঠ টোস্ট করে নিয়ে গরম গরম টমেটো সস দিয়ে পরিবশন করেছি।
Keywords
Similar Recipes
More Recipes
https://cookpad.wasmer.app/in-bn/recipes/14355935










মন্তব্যগুলি (4)