এগ চীজ পনীর পটেটো স্টাফড পরোটা (egg cheese paneer paratha recipe in Bengali)

#homechef.friends
#ghoroarecipe
ব্রেকফাস্ট এ আমরা নানান স্বাদের রেসিপি বানিয়ে থাকি. আজ আমি একটি নতুন স্বাদের স্টাফড পরোটার রেসিপি শেয়ার করছি.
এগ চীজ পনীর পটেটো স্টাফড পরোটা (egg cheese paneer paratha recipe in Bengali)
#homechef.friends
#ghoroarecipe
ব্রেকফাস্ট এ আমরা নানান স্বাদের রেসিপি বানিয়ে থাকি. আজ আমি একটি নতুন স্বাদের স্টাফড পরোটার রেসিপি শেয়ার করছি.
রান্নার নির্দেশ সমূহ
- 1
প্রথমে ময়দা তে নুন, চিনি, বেকিং পাউডার ও রিফাইন্ড তেল দিয়ে ময়ান দিয়ে অল্প অল্প জল দিয়ে মেখে ঢাকা দিয়ে রেখেছি.
- 2
অন্য দিকে আলু সেদ্ধ করে মেখে নিয়েছি. ডিম ফেটিয়ে ঝুরি বানিয়ে নিয়েছি. একটি ফ্রাই প্যানে ১ চামচ তেল গরম করে তাতে পেঁয়াজ কুচি ভেজে নিয়ে আলু সেদ্ধ, ডিমের ঝুরি, লঙ্কা কুচি, গ্রেট করা পনীর, নুন, চিলি ফ্লেক্স, গোলমরিচ গুড়ো ও ওরেগানো দিয়ে ভালো করে মিক্স করে গ্রেট করা চীজ মিশিয়ে নিয়ে পুর তৈরী করেছি.
- 3
এবার ময়দা মাখা থেকে লেচি কেটে বল বানিয়ে গোল পরোটার মতো বেলে এর উপর পরিমান মতো এগ -পনীর -চীজ -পটেটো পুর দিয়ে পরোটার ধার দিয়ে সামান্য জল লাগিয়ে উপর থেকে আর একটা পরোটা পুরের উপর দিয়ে বসিয়ে চারপাশ চেপে আটকে নিয়েছি. ফ্রাই প্যানে মাখন দিয়ে পরোটা গুলো দুদিকে ভেজে তুলে স্যালাদ, সস ও আলু মটরের সব্জি দিয়ে পরিবেশন করেছি.
Keywords
Similar Recipes
More Recipes




মন্তব্যগুলি