ভেজ স্যান্ডুইচ (veg sandwich recipe in Bengali)
রান্নার নির্দেশ সমূহ
- 1
প্রথমে একটি বড় বাটিতে সেদ্ধ কর্ন, গ্রেট করা সেদ্ধ আলু, গ্রেট করা গাজর, ধনেপাতা কুঁচি, স্বাদমত নুন ও একটু গোলমরিচ সব এক সাথে মিশিয়ে স্যান্ডউইচ এর ভিতরের পুর টা বানিয়ে নিতে হবে....
- 2
এবার স্যান্ডউইচ ব্রেড নিয়ে প্রথমে তার উপরে হাফ চামচ মেয়োনিজ লাগিয়ে নিয়ে তারপর স্যান্ডউইচ এর ভেজ পুর টা চামচ দিয়ে সমান ভাবে দিয়ে, উপরে গ্রেট করা চিজ দিয়ে উপরে আর একটা ব্রেড এ একটু মেয়োনিজ লাগিয়ে চেপে বসিয়ে দিতে হবে..... এইভাবেই বাকি স্যান্ডউইচ গুলো সাজিয়ে নিতে হবে.....
- 3
এবার গ্যাসে তাওয়া বসিয়ে গরম করে একটু করে বাটার দিয়ে স্যান্ডউইচ এর দুটো সাইড ভেজে বা সেঁকে নিলেই রেডি হয়ে যাবে ভেজ স্যান্ডউইচ... স্যান্ডউইচ মেকার এ করলে এটি আর ও ভালো হবে..
Keywords
Similar Recipes
More Recipes
https://cookpad.wasmer.app/in-bn/recipes/14389270











মন্তব্যগুলি