রেস্টুরেন্ট স্টাইল শাহী পনির(shahi paneer recipe in Bengali)

রেস্টুরেন্ট স্টাইল শাহী পনির(shahi paneer recipe in Bengali)
রান্নার নির্দেশ সমূহ
- 1
কড়াইতে 2 টেবিল চামচ বাটার, 1 টেবিল সাদা তেল দিয়ে 2 টি এলাচ, 2 টি লবঙ্গ, 1 টি দারুচিনি ও একটা তেজপাতা দিয়ে টমেটো কুচি দিয়ে ভালো করে নাড়াতে হবে 5 মিনিট
- 2
এবার একে একে পিঁয়াজ কুচি, রসুন, আদা কুচি, দিয়ে স্বাদ মতো নুন ও কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিয়ে নাড়াতে হবে।
- 3
নাড়ানোর দুই মিনিট পর কাজু ও আমন্ড বাদাম ও লঙ্কা গুলো দিয়ে 2 মিনিট কষাতে হবে।
- 4
এবার ফেটানো টক দই, ও জিরে গুঁড়ো দিয়ে কম তাপে 1 মিনিট নেড়ে অল্প জল দিয়ে 2 মিনিট কষাতে হবে, মশলা শুকনো হলে নামিয়ে নিতে হবে।
- 5
5 মিনিট রেখে ঠান্ডা করে মিহি পেষ্ট বানিয়ে নিতে হবে ।
- 6
পেষ্ট টিকে ঝেঁকে বড়ো অংশ গুলো আলাদা করতে হবে।
- 7
কড়াইতে 1 টেবিল চামচ বাটার ও 1 চামচ সাদা তেল দিয়ে ছেঁকে নেওয়া মিশ্রন দিয়ে চিনি দিয়ে ও স্বাদ অনুযায়ী নুন দিয়ে জল ঢেলে ফুটতে দিতে হবে।
- 8
মিশ্রন ঘন হলে পনির গুলো দিয়ে ফ্রেশ ক্রিম ও গরম মশলা গুঁড়ো দিয়ে 5 মিনিট পর নামিয়ে নিতে হবে।
- 9
ফ্রেশ ক্রিম ও ভাজা কাঁচা লঙ্কা দিয়ে পরিবেশন করতে হবে।
Keywords
Similar Recipes
More Recipes













মন্তব্যগুলি