চিকেন মোমো (Chicken momo recipe in bengali)
রান্নার নির্দেশ সমূহ
- 1
প্রথমে ময়দার মধ্যে লবণ ও তেল টাকে মিশিয়ে জল দিয়ে নরম করে মেখে নিয়ে 15 মিনিট রেখে দিতে হবে একটা ঢাকা দিয়ে । এইসময় চিকেন এর মধ্যে পেঁয়াজ শাক, পেঁয়াজ কুচি, ধনেপাতা কুচি, গোলমরিচ গুঁড়ো, লবণ ও সয়াসস দিয়ে ভালো করে মেখে নিতে হবে ।
- 2
এরপরে ময়দা থেকে ছোট সাইজের লেচি কেটে নিয়ে পাতলা করে বেলে নিতে হবে এবং তার মধ্যে এক টেবিল চামচ চিকেন কিমা দিয়ে নিজেদের পছন্দমতো মেমোর সেপে মুড়ে নিতে হবে।
- 3
এরপরে মোমো গুলোকে স্টিম করার জন্য একটা পাত্রের মধ্যে জল দিয়ে তার ওপরে একটা ঝাঝড়ি থালা রেখে তাতে তেল গ্ৰিস করে দিতে হবে এবং উপরে একটা ঢাকনা চাপা দিয়ে জল টাকে আগে ফুটিয়ে নিতে হবে। এরপরে ঝাঝড়ির উপরে মোমো গুলোকে দিয়ে 12 থেকে 15 মিনিট স্টিম করে নিতে হবে। ব্যাস তাহলেই রেডি হয়ে যাবে রেস্টুরেন্ট স্টাইলে চিকেন মোমো । একবারটি গরম গরম চিকেন সুপ এবং মোমো সসের সাথে সার্ভ করুন এই রেসিপিটি।
Keywords
Similar Recipes
More Recipes









মন্তব্যগুলি (3)