বাঁধাকপির কোপ্তা(Bandhakopir kopta recipe in Bengali)

Sarmi Sarmi @7974_2009SSK
বাঁধাকপির কোপ্তা(Bandhakopir kopta recipe in Bengali)
রান্নার নির্দেশ সমূহ
- 1
প্রথমে বাঁধাকপি কুচি করে কেটে নিতে হবে। তারপর কড়াই তে গরম জল করে বাঁধাকপি ভালো করে ধুয়ে নিতে হবে। তারপর জল ঝরিয়ে নিতে হবে।
- 2
তারপর ওর মধ্যে বেসন,ধনে গুঁড়া, জিরে গুঁড়া, ধনেপাতা কুচি, লঙ্কা কুচি,লবণ দিয়ে ভালো করে মেখে নিতে হবে।কড়াই তে তেল গরম করে কোপ্তার মতো করে ভেজে নিতে হবে।
- 3
তারপর আবার কড়াই তে তেল গরম করে তাতে গরম মশলা, তেজপাতা ফোরণ দিতে হবে। টমেটো,আদা বাটা, রসুন বাটা, ধনে গুঁড়া, জিরে গুঁড়ো, হলুদ দিয়ে ভালো করে কষিয়ে নিতে হবে। পরিমাণ মতো জল দিয়ে সামান্য চিনি দিয়ে ঢাকা দিয়ে ফুটতে দিতে হবে।ফুটে উঠলে কোপ্তা গুলো ওর মধ্যে দিয়ে দিতে হবে।একটু ঘন হয়ে এলে নামিয়ে নিলেই তৈরী বাঁধাকপির কোপ্তা।
Keywords
Similar Recipes
More Recipes
https://cookpad.wasmer.app/in-bn/recipes/14493631












মন্তব্যগুলি (4)