চিলি পনির (Chilli paneer recipe in bengali)
রান্নার নির্দেশ সমূহ
- 1
প্রথমে কর্নফ্লাওয়ার ও ময়দার মধ্যে হাফ চা চামচ লঙ্কার গুঁড়ো 1/4 টেবিল চামচ গোলমরিচ গুঁড়ো এবং স্বাদমতো লবণ দিয়ে সামান্য জল দিয়ে একটা ব্যাটার বানিয়ে নিতে হবে। এবারে কড়াইতে তেল গরম করে কর্নফ্লাওয়ার এবং ময়দার ব্যাটারে টুকরো করে কেটে নেওয়া পনির গুলোকে কোট করে গরম তেলে গোল্ডেন করে ভেজে নিতে হবে।
- 2
পরে কড়াই এর মধ্যে সামান্য তেল দিয়ে নিয়ে তারমধ্যে টুকরো করে কাটা কাঁচা লঙ্কা ও আদা রসুন কুচি হালকা একটু ভেজে নিতে হবে। এরপরে দিয়ে দিতে হবে টুকরো করে কাটা পেঁয়াজ এবং ক্যাপ্সিকাম খুব বেশি ভাজার দরকার নেই 2-3 মিনিট ভেজে নিলেই হবে। এরপরে একে একে টমেটো সস,চিলি সস,সয়া সস ও ভিনিগার দিয়ে মিশিয়ে নিতে হবে সামান্য একটু জল দিয়ে দিতে হবে। এরপরে লঙ্কার গুঁড়ো গোলমরিচ গুঁড়ো পরিমাণমতো লবণ ও চিনি দিয়ে গ্রেভিটাকে একটুখানি ফুটিয়ে নিতে হবে। এরপরে দিয়ে দিতে হবে ভেজে রাখা পনির গুলো ।
- 3
এক মিনিট একটু ফুটিয়ে নিলেই রেডি হয়ে যাবে গরমাগরম চিলি পনির।
Keywords
Similar Recipes
More Recipes












মন্তব্যগুলি