নলেন গুড়ের পায়েস (Jaggery payesh recipe in bengali)

Shreyosi Ghosh @cook_16876046
নলেন গুড়ের পায়েস (Jaggery payesh recipe in bengali)
রান্নার নির্দেশ সমূহ
- 1
একটা করাইয়ের মধ্যে দুধ টাকে আগে একটু ফুটিয়ে নিতে হবে। গোবিন্দভোগ চাল টাকে ভালো করে ধুয়ে নিতে হবে। দুধটা ফুটে এলে চালটাকে দিয়ে দিতে হবে ও কাজু কিসমিস দিতে হবে ।
- 2
এরপরে দিতে হবে তেজপাতা এবং এলাচ। এখন চালটা সিদ্ধ না হওয়ার অবধি দুধটাকে ফোটাতে হবে এবং ক্রমাগত নেড়ে যেতে হবে যাতে চালটা লেগে না যায়।
- 3
এবারে চালটা সম্পূর্ণ সেদ্ধ হয়ে এলে এর মধ্যে দিয়ে দিতে হবে নলেন গুড় এবং চিনি।মিষ্টিটা নিজেদের স্বাদ অনুযায়ী কমিয়ে দেওয়া অথবা বাড়ানো যেতে পারে। চিনি এবং গুড়টাকে ভালো করে মিশিয়ে নিয়ে গ্যাস টা অফ করে দিতে হবে।
- 4
ব্যস তাহলেই রেডি হয়ে গেল নলেন গুড়ের পায়েস এবং ওপর থেকে আরও কিছুটা নলেন গুড় ছড়িয়ে পরিবেশন করুন সুস্বাদু এই পায়েসটি।
Top Search in
Keywords
Similar Recipes
More Recipes
https://cookpad.wasmer.app/in-bn/recipes/14495943











মন্তব্যগুলি (4)
পরিষ্কার উপস্থাপনা👏আমিও কিছু নতুন রেসিপি ট্রাই করেছি সময় করে দেখো আর ভালো লাগলে লাইক দিও। পছন্দ হলে অনুসরণ ও করতে পারো🌷