নিরামিষ পটল চিংড়ি(niramish potol chingri recipe in bengali)

Mallika Sarkar @Iluvcooking__04
#প্রণ
চিংড়ি মাছ দিয়ে আলু- পটলের নিরামিষ তরকারি ভাত,রুটি দিয়ে বেশ লাগে।যারা পেঁয়াজ, রসুন খায়না তাদের জন্য এই রেসিপি বেশ।
নিরামিষ পটল চিংড়ি(niramish potol chingri recipe in bengali)
#প্রণ
চিংড়ি মাছ দিয়ে আলু- পটলের নিরামিষ তরকারি ভাত,রুটি দিয়ে বেশ লাগে।যারা পেঁয়াজ, রসুন খায়না তাদের জন্য এই রেসিপি বেশ।
রান্নার নির্দেশ সমূহ
- 1
আলু- পটল কেটে রেখেছি।
- 2
চিংড়ি মাছ পরিষ্কার করে ধুয়ে নুন,হলুদ মেখে কড়াতে তেল দিয়ে হালকা ভেজে তুলে নিয়েছি।আলু- পটল ও হালকা ভেজে নিয়েছি
- 3
এবার তেলে গোটা গরমমশলা ফোড়ন দিয়ে জিরে, শুকনো লঙ্কা, তেজপাতা ফোড়ন দিয়ে আদা,জিরে,লঙ্কা,টোমাটো,নুন,হলুদ দিয়ে কষিয়ে আলু,পটল দিয়ে মেশাতে হবে।
- 4
এবার গরম জল দিয়ে ফুটে উঠলে চিনি দেবো। চিংড়ি মাছ দিয়ে মিনিট দু- তিন রেখে চেঁড়াকাঁচালঙ্কা,ঘি ছড়িয়ে নামিয়ে ঢেকে রাখবো।
- 5
আধঘন্টা পর গরম ভাতের সাথে পরিবেশন করতে হবে।
Keywords
Similar Recipes
More Recipes
https://cookpad.wasmer.app/in-bn/recipes/14510178

মন্তব্যগুলি (6)