এগরোল (Egg roll recipe in Bengali)

এগরোল (Egg roll recipe in Bengali)
রান্নার নির্দেশ সমূহ
- 1
ময়দার সাথে নুন মিশিয়ে নিয়ে পরিমাণ মত সাদা তেল দিয়ে ময়াম দিয়ে নিতে হবে। এরপর অল্প অল্প করে জল দিয়ে মেখে একটা ডো তৈরি করে 10 মিনিট ঢাকা দিয়ে রাখতে হবে। শসা, গাজর, টমেটো ও কাঁচালঙ্কা কুচি করে কেটে রাখতে হবে। একটা বাটিতে টমেটো সস্ রেডি করে রাখতে হবে।
- 2
10 মিনিট পর ময়দার ডো টা আরও একবার মেখে নিয়ে সমান 4 টে লেচি করে, লেচি গুলো একটু মোটা মোটা করে রুটির মতো বেলে নিতে হবে।
- 3
এখন তাওয়া গরম করে তাতে একটা রুটি দিয়ে দুপিঠ অল্প করে সেঁকে নিয়ে তেল দিয়ে ভালো করে ভেজে নিতে হবে। এইভাবে সব গুলো পরোটা ভেজে রাখতে হবে।
- 4
এখন একটা বাটিতে একটা ডিম ফাটিয়ে তাতে স্বাদ মতো নুন দিয়ে ফেটিয়ে তাওয়াএ দিয়ে ছড়িয়ে তার উপরে একটা পরোটা রেখে উল্টে পাল্টে ভালো করে দুপিঠ ভেজে তুলে নিতে হবে। এইভাবে সব গুলো ডিম দিয়ে পরোটা গুলো ভেজে রাখতে হবে।
- 5
এখন ভেজে রাখা প্রতিটা পরোটার মধ্যে শসা কুচি, গাজর কুচি, কাঁচালঙ্কা কুচি, পেঁয়াজ কুচি ও সস্ দিয়ে সাজিয়ে রোল করে সাদা কাগজে মুড়ে নিতে হবে।
- 6
ঘরে তৈরি ছোট-বড়ো সবার খুব প্রিয় স্ট্রিট ফুড এগরোল। যা সুস্বাদু ও স্বাস্থ্যকর।
Keywords
Similar Recipes
More Recipes
















মন্তব্যগুলি (9)