বাটার নান(Butter naan recipe in Bengali)

Mallika Sarkar @Iluvcooking__04
বাটার নান(Butter naan recipe in Bengali)
রান্নার নির্দেশ সমূহ
- 1
আটা,ময়দা, নুন,চিনি,বেকিং পাউডার,বেকিং সোডা,তেল টকদৈ ভালো করে মিশিয়ে হালকা গরম জল দিয়ে মেখে ডো বানিয়ে হাতে তেল নিয়ে ডো টাতে তেল মেখে ঢেকে রাখবো।
- 2
এবার একটু বড়ো লেচি কেটে আটা ছড়িয়ে ওভাল শেপে বেলে কসুরি মেথি ছড়িয়ে আবার বেলুন দিয়ে হালকা চেপে বেলতে হবে।
- 3
এবার অন্য পিঠে একটু জল ব্রাশ করে গরম তাওয়া তে জল ব্রাশ করা সাইডটা দিয়ে হালকা আঁচে সেঁকে নেবো
- 4
মোটামুটি সেঁকা হলে তাওয়া টা উল্টো করে গ্যাসের ফ্লেমে একটু সেঁকতে হবে।অল্প পোড়া পোড়া মতো হলে নামিয়ে বাটার ব্রাশ করলেই রেডি বাটার নান।
- 5
আমি ছোলে সহযোগে পরিবেশন করেছি।
Keywords
Similar Recipes
More Recipes
https://cookpad.wasmer.app/in-bn/recipes/14555542





মন্তব্যগুলি (7)