কড়াইশুঁটির কচুরি (kadaishunti kochuri recipe in Bengali)

#1লাফেব্রুয়ারী
#কড়াইশুঁটিরকচুরি
কড়াইশুঁটির কচুরি (kadaishunti kochuri recipe in Bengali)
#1লাফেব্রুয়ারী
#কড়াইশুঁটিরকচুরি
রান্নার নির্দেশ সমূহ
- 1
প্রথমে কড়াইশুঁটি ছাড়িয়ে নিয়ে, কড়া তে জল বসিয়ে গরম হলে তাতে একটু নুন দিয়ে কড়াইশুঁটি সেদ্ধ করে নিয়ে জল ঝরিয়ে নিয়ে ঠান্ডা করে মিক্সার এ ব্লাঞ্চ করে নিতে হবে.... এবার কড়া গরম করে 1 চামচ তেল দিয়ে তাতে একটু কালো জিরে দিয়ে আদা বাটা দিয়ে ও একটু হিং বেশী করে দিয়ে তাতে ব্লাচ করা কড়াইশুঁটি দিয়ে ভালো করে নেড়েচেড়ে পুর টা বানাতে হবে.... স্বাদমত নুন ও একটু চিনি মিশিয়ে পুর টা বেশ শুকনো করে ভেজে নামিয়ে ঠান্ডা করে নিতে হবে..... তাহলেই পুর রেডি হয়ে যাবে.....
- 2
এবার ময়দার সাথে একটু নুন ও চিনি মিশিয়ে, ও 1-2চামচ সাদা তেল মিশিয়ে ময়েন দিয়ে হালকা গরম জল দিয়ে দিয়ে বেশ ভালো করে ঠেসে ঠেসে ময়দা মেখে ডো বানিয়ে চাপা দিয়ে রাখতে হবে 30 মিনিট বা তার বেশি সময় মতো... তারপর ছোটো ছোটো লুচির লেচির মতো করে লেচি কেটে গোল গোল করে নাড়ু মতো করে নিতে হবে... তারপর প্রত্যেক টা লেচি কে হাতের সাহায্যে মাঝে গর্ত মতো করে নিয়ে তার মাঝে একটু করে কড়াইশুঁটির পুর ভরে নিয়ে আবার লেচি টা কে বন্ধ করে দিতে হবে... তারপর লুচির মতো বেলে নিতে হবে....
- 3
এবার কড়া তে বেশ কিছু টা তেল গরম করে কঁচুরি গুলো ডুবো তেলে ভেজে তুলে নিলেই রেডী হয়ে যাবে কড়াইশুঁটির কঁচুরি.....
Keywords
Similar Recipes
More Recipes
- রঙ্গীন পাটিসাপটা দিয়ে মোড়া বীটের ভাপা পিঠা ( rongin patisapta diye mora beet bhapa recipe in Bengali
- গুড় পিঠে (Gur pithe recipe in Bengali)
- এগলেস ফ্রুট কেক (eggless fruit cake recipe in Bengali)
- বালুশাহী গজা (Balushahi Goja recipe in bengali)
- ক্ষীরের পাটিসাপ্টা (Kheerer patisapta recipe in bengali)







মন্তব্যগুলি