অমলেট মশলা কারি (omelette masala curry recipe in Bengali)

অমলেট মশলা কারি (omelette masala curry recipe in Bengali)
রান্নার নির্দেশ সমূহ
- 1
পেঁয়াজ রসুন আদা পেস্ট করে রাখলাম। একটা তাওয়াতে দু তিন চামচ সরষের তেল গরম করে, তার মধ্যে ফেটানো ডিমের সঙ্গে কুচি পেঁয়াজ দিয়ে, অমলেট বানিয়ে নিলাম। প্রতিটা অমলেট ভাঁজ করে, তিন থেকে চার টুকরো করে নিতে হবে।
- 2
একটা কড়াইতে সরষের তেল গরম করে টুকরো করে রাখা আলু গুলোকে ভেজে তুলে নিলাম। তারপরে ওই তেলে গোটা গরম মসলা তেজপাতা দারচিনি এলাচ, আর গোটা জিরা ফোড়ন দিয়ে তার মধ্যে বেটে রাখা মসলাগুলো দিলাম। এর মধ্যে নুন, হলুদ পরিমান মত দিয়ে চেরা কাঁচালঙ্কা দিয়ে দিলাম ।
- 3
মসলা ভালোভাবে কষানো হয়ে গেলে সবকটা গুঁড়ো মসলা দিয়ে আরও কিছুক্ষণ কষিয়ে নিয়ে ফ্যাটানো টকদই দিতে হবে। আর একটু কষিয়ে নিন তার মধ্যে পরিমাণ মতন জল দিতে হবে।
- 4
এবার এর মধ্যে ভেজে রাখা আলু গুলো দিয়ে সেদ্ধ না হওয়া পর্যন্ত রান্না করতে হবে । তার পর গরম মসলা গুড়ো মেশাতে হবে । এরপর ডিম এর অমলেট গুলো দিয়ে ধনেপাতা কুচি ছড়িয়ে, ২-৪ মিনিট রান্না করে নিতে হবে। এটি ভাত, রুটি পরোটা সব কিছুর সাথে চলে।
- 5
তৈরি হয়ে গেল অমলেট মসালা কারি।
Keywords
Similar Recipes
More Recipes















মন্তব্যগুলি (2)