পাঁপড়ের ডালনা(paporer dalna recipe in Bengali)

Raktima Kundu @KhongBongDhong
পাঁপড়ের ডালনা(paporer dalna recipe in Bengali)
রান্নার নির্দেশ সমূহ
- 1
প্রথমে পাপড়গুলো ছোট ছোট টুকরো করে রাখতে হবে। আমি কিছু টুকরো সেঁকে নিয়েছি। কড়াইতে দুটো তেল মিশিয়ে গরম করে বাকী পাপড়ের টুকরোগুলো ভেজে নিয়েছি। এতে দুরকম স্বাদের পাপড় ই ডালনায় পাওয়া যাবে।
- 2
আলু সেদ্ধ করে ছোট ছোট টুকরো করে কেটে পাপড় ভাজার বেঁচে থাকা তেলে নুন, হলুদ দিয়ে ভেজে তুলে রাখতে হবে।
- 3
একটি বাটিতে আদা বাটা, নুন, হলুদ, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো একসাথে অল্প জল দিয়ে গুলে মশলার পেস্ট তৈরী করে নিতে হবে। কড়াইয়ের বাকী তেলে একে একে হিং, তেজপাতা, শুকনো লঙ্কা, জিরে ফোড়ন দিয়ে একটু নেড়ে নিয়ে কড়াইতে মশলার পেস্ট ঢেলে দিয়ে ভালো করে কষাতে হবে।
- 4
মশলা কষে তেল ছাড়তে শুরু করলে কাঁচা লঙ্কা ও ভাজা আলু দিয়ে নেড়েচড়ে গরম জল ঢেলে ফুটতে দিতে হবে। জল ফুটে উঠলে ভাজা ও স্যাঁকা পাপড় দিয়ে আবারো নাড়াচাড়া করে জল শুকিয়ে নিলেই তৈরী পাপড়ের ডালনা।
Keywords
Similar Recipes
More Recipes
https://cookpad.wasmer.app/in-bn/recipes/14615483











মন্তব্যগুলি (2)