পাঁপড় চাট (Pappad chat recipe in bengali)

Meghamala Sengupta @cook_15451570
পাঁপড় চাট (Pappad chat recipe in bengali)
রান্নার নির্দেশ সমূহ
- 1
আলু খোসা ছাড়িয়ে ছোট ছোট টুকরো করে কেটে সেদ্ধ করে নিতে হবে।
- 2
ছোলা 2-3 ঘন্টা জলে ভিজিয়ে রেখে সেদ্ধ করে নিতে হবে।
- 3
একটি বাটিতে আলু সেদ্ধ, ছোলা সেদ্ধ, পেঁয়াজ কুচি, টমেটো কুচি,আদা কুচি, কাঁচা লঙ্কা কুচি নিতে হবে।
- 4
এবার এতে নুন, বিট নুন, লঙ্কা গুঁড়ো, লেবুর রস দিয়ে দিতে হবে।
- 5
তাওয়া গরম করে তাতে পাঁপড় দিয়ে ভালো করে দুপিঠ সেঁকে নিতে হবে।
- 6
সেঁকে নেওয়া পাঁপড় টুকরো করে ভেঙে নিয়ে আলুর মিশ্রণে মিশিয়ে নিতে হবে।
- 7
সবশেষে চাট মশলা ও ঝুরি ভাজা ছড়িয়ে মিশিয়ে নিয়ে পরিবেশন করতে হবে।
Keywords
Similar Recipes
More Recipes
https://cookpad.wasmer.app/in-bn/recipes/14626456









মন্তব্যগুলি (2)