চিলি গার্লিক চিকেন (Chilli garlic chicken recipe in Bengali)

Bindi Dey @cook_20288876
চিলি গার্লিক চিকেন (Chilli garlic chicken recipe in Bengali)
রান্নার নির্দেশ সমূহ
- 1
প্রথমে চিকেনটা ভিনিগার দিয়ে মিশিয়ে ১ ঘন্টা রেখে দিতে হবে। তারপর পেঁয়াজ আর ক্যাপ্সিকাম গুলো কিউব করে কেটে নিতে হবে।
- 2
তারপর কড়াইতে তেল গরম করে রসুন কুচি দিয়ে একটু ভেজে নিতে হবে তারপর তাতে চিকেনটা ঢেলে দিতে হবে আর নুন দিয়ে ভালোভাবে নেড়ে আচঁটা কমিয়ে ৫ মিনিট ঢেকে দিতে হবে ।
- 3
তারপর ঢাকা তুলে চিকেন সেদ্ধ হয়ে ভাজা হলে গেলে তাতে পেঁয়াজ আর ক্যাপ্সিকাম গুলো দিয়ে আচঁটা বাড়িয়ে নাড়তে হবে।
- 4
২-৩ মিনিট নেড়ে তাতে টমেটো সস, সয়া সস আর চিলি সস দিয়ে ভালোভাবে মিশিয়ে নিতে হবে। চিনি আর চিলি ফ্লেক্স দিয়ে ২ মিনিট নাড়তে হবে।
- 5
তারপর একটা বাটিতে অল্প জল দিয়ে কর্ন ফ্লাওয়ার গোলে ঢেলে ভালোভাবে নাড়তে হবে। তারপর শুকনো হয়ে গেলে নামিয়ে নিতে হবে।
Keywords
Similar Recipes
More Recipes
https://cookpad.wasmer.app/in-bn/recipes/14636818










মন্তব্যগুলি (7)
আমার রেসিপি গুলো ভালো লাগলে কমেন্ট কোরো plz