আলু ফুলকপি টমেটো দিয়ে কই মাছের ঝোল (aloo phulkopi tomato diye koi macher jhol recipe in Bengali)

Sharmila Dalal @cook_15520232
আলু ফুলকপি টমেটো দিয়ে কই মাছের ঝোল (aloo phulkopi tomato diye koi macher jhol recipe in Bengali)
রান্নার নির্দেশ সমূহ
- 1
মাছ গুলি নুন, হলুদ, লঙ্কাগুঁড়ো মেখে ভেজে নিতে হবে। ফুলকপি ভাপিয়ে নুন, হলুদ মাখিয়ে ভেজে নিতে হবে। কড়াইতে তেল দিয়ে পাচফোড়ন তেজপাতা দিতে হবে।আলু গুলো দিয়ে নুন, হলুদ, লঙ্কাগুঁড়ো,আদা বাটা, রসুন বাটা দিয়ে ভালো করে কষাতে হবে।জিরেগুঁড়ো, টমেটোর পিস দিয়ে আর একটু কষিয়ে ফুলকপিগুলো দিয়ে ভালো করে নাড়াচাড়া করতে হবে।
- 2
ভালো করে নাড়াচাড়া করে পরিমাণমতো জল দিতে হবে। ফুটলে মাছগুলো দিতে হবে।
- 3
আরও কিছুক্ষণ ফোটার পর কয়েকটা আলু ভেঙে দিতে হবে। ধনেপাতা কুচি মিশিয়ে পরিমাণমতো ঝোল থাকতে নামিয়ে নিতে হবে।
Keywords
Similar Recipes
More Recipes
https://cookpad.wasmer.app/in-bn/recipes/14656049






মন্তব্যগুলি (4)