তন্দুরি চিকেন ড্রামস্ট্রিক(tandoori chicken drumstick recipe in Bengali)

Dustu Biswas @cook_17647620
তন্দুরি চিকেন ড্রামস্ট্রিক(tandoori chicken drumstick recipe in Bengali)
রান্নার নির্দেশ সমূহ
- 1
সমস্ত উপকরণ হাতের কাছে রেখে চিকেনের লেগ ধুয়ে ভালো করে পরিস্কার করে ছুরি দিয়ে চিরে নিয়ে এতে পাতিলেবুর রস ও গোলমরিচের গুঁড়ো মাখিয়ে রাখতে হবে ঘন্টাখানেক।
- 2
একঘন্টা পর বাটার বাদে সমস্ত উপকরণ চিকেনের লেগে মাখিয়ে রাখতে হবে।
- 3
এখন ম্যারিনেটেড চিকেন লেগ আবারও একঘন্টা ঢাকনা দিয়ে ঢেকে ফ্রিজে রাখতে হবে।
- 4
পরের একঘন্টা পর ফ্রিজ থেকে বের করে রুম টেম্পারেচারে এনে গ্যাসে একটা প্যান বসিয়ে তাতে বাটার দিতে হবে।
- 5
বাটার গলতে শুরু করলে চিকেনের লেগ গুলো প্যানে বসিয়ে ড্রাই করে রোষ্ট করে নিতে হবে।
- 6
একপিঠ সুন্দর রং ধরলে অন্যপিঠ চিমটে দিয়ে ধরে সাবধানে উল্টে আবার ও রোষ্ট করতে হবে।
- 7
চাইলে বেক করেও এই ড্রামস্ট্রিক তৈরি করা যাবে। আমি তন্দুর স্টাইলে এটা বানিয়ে নিলাম।ওপর থেকে লেবুর রস ছড়িয়ে শসা পেঁয়াজের স্যালাড দিয়ে পরিবেশন করেছি।
Top Search in
Keywords
Similar Recipes
More Recipes
https://cookpad.wasmer.app/in-bn/recipes/14686422





















মন্তব্যগুলি (7)