দই বড়া (Doi bora recipe in Bengali)

মধুমিতা সরকার মিশ্র @cook_16359417
দই বড়া (Doi bora recipe in Bengali)
রান্নার নির্দেশ সমূহ
- 1
বিউলী ডাল সারারাত ভিজিয়ে কাচা লঙ্কা,আদা দিয়ে মিক্সিতে পেস্ট করে নিন।এরপর তাতে সামান্য নুন ও গোটা জিরে মিশিয়ে হাতে করে খুব ভালো করে ফেটিয়ে নিন।
- 2
অন্য একটি বাটিতে টক দই, সামান্য জল ও স্বাদ মত নুন মিশিয়ে হুইস্কার এর সাহায্যে খুব ভালো করে ফেটিয়ে রেখে দিন ।
- 3
কড়াইয়ে তেল গরম করে বড়া গুলো গোল্ডেন ব্রাউন কালার এ ভেজে তুলে রাখুন।
- 4
তেতুলের চাটনি বানিয়ে রেখে দিন।একটি বড় পাত্রে জল গরম করে হিং ও নুন মিশিয়ে বড়া গুলো ভালো করে ডুবিয়ে ঘণ্টা খানেক ভিজিয়ে রাখুন ঢাকা দিয়ে।
- 5
ঘণ্টা খানেক পর যখন বড়া গুলো বেশ ফুলে উঠবে এবং নরম হয়ে যাবে জল ঝরিয়ে সার্ভিং বোল এ রেখে ওপর থেকে আগের তৈরি দই, তেতুলের চাটনি,চাট মসলা,বিট লবণ, ঝুড়িভাজা,ধনেপাতা ইত্যাদি ছড়িয়ে পরিবশন করুন খুবই মুখরোচক ও মজাদার স্বাদের দই বড়া।
Keywords
Similar Recipes
More Recipes
https://cookpad.wasmer.app/in-bn/recipes/14695742










মন্তব্যগুলি (2)