চিজী গার্লিক ব্রেড (Cheesy garlic bread recipe in Bengali)

চিজী গার্লিক ব্রেড (Cheesy garlic bread recipe in Bengali)
রান্নার নির্দেশ সমূহ
- 1
প্রথমে স্টাফিং এর জন্য গার্লিক বাটার রেডি করতে হবে । একটা মাইক্রো ওভেন সেফ পাত্রে ধনেপাতা কুচি, রসুন কুচি আর বাটার নিয়ে 1 মিনিট মাইক্রো হাইতে দিয়ে 1 মিনিট আরও মাইক্রো ওভেনের ভেতর রেখে স্ট্যান্ডিং টাইম দিলে রেডি হয়ে যাবে গার্লিক বাটার ।
- 2
এরপর চিনি আর জল ঈষৎ গরম করে ইস্ট দিয়ে 15 মিনিট এ্যাকটিভ হওয়ার জন্য গরম জায়গায় রেখে দিতে হবে ।
- 3
ইস্ট এ্যাকটিভ হয়ে গেলে ময়দা, নুন, মিল্ক পাউডার আর 1 টেবিল চামচ অলিভ অয়েল ভালো করে মিশিয়ে নিতে হবে । এবার এর মধ্যে এ্যাকটিভ ইস্ট দিয়ে মেখে নিতে হবে ।
- 4
মাখা ময়দায় বাকী 1 চামচ অলিভ অয়েলটা দিয়ে ভালো করে ঠেসে ঠেসে মেখে নিয়ে একটা এয়ার টাইট বক্সে রেখে দিতে হবে 2 ঘন্টা ।
- 5
2 ঘন্টা পর ডো ফুলে ডবল হয়ে গেলে হাত দিয়ে চেপে ভেতরের এয়ারটা বের করে আবার ঠেসে নিতে হবে ।
- 6
এবার এই ডোটাকে সমান দুই ভাগে ভাগ করে নিতে হবে । এক ভাগ গ্রীজ করা বেকিং টে্রের উপর রেখে হাত দিয়ে চেপে চেপে রুটির আকার দিতে হবে । স্ট্যাফিং এর উপকরন হাতের কাছে নিতে হবে ।
- 7
এবার এই রুটির উপর গার্লিক বাটার স্প্রেড করে তার উপর গ্রেট করা চীজ, তার উপর অরিগ্যানো আর চিলি ফ্লেক্স ছড়িয়ে দিতে হবে । কিছুটা গার্লিক স্প্রেড আর অরিগ্যানো সরিয়ে রাখতে হবে ।
- 8
এবার হাফ অবস্থায় মুড়ে দিতে হবে । এই ভাবে আরও একটা তৈরী করে নিতে হবে ।
- 9
এবার এগুলোর উপর বাকী গার্লিক বাটার স্প্রেড করে দিয়ে একটা ছুড়ি দিয়ে চিরে চিরে দিতে হবে । বাকী অরিগ্যানো আর চিলি ফ্লেক্স ছড়িয়ে দিতে হবে ।
- 10
কিছুক্ষন ভিজে কাপড় দিয়ে ঢেকে রাখতে হবে যাতে আকারে ডবল হয়ে যায় । এবার 200℃ প্রিহিটেড কনভেকশানে 20 মিনিট বেক করে নিতে হবে ।
- 11
গরম গরম সার্ভ করতে হবে ।
Top Search in
Keywords
Similar Recipes
More Recipes

































মন্তব্যগুলি (7)