ঘুগনি (Ghugni recipe in Bengali)
রান্নার নির্দেশ সমূহ
- 1
বুট ভালো করে ধুয়ে ৭-৮ ঘন্টা জলে ভিজিয়ে সেদ্ধ করে নিতে হবে। আলু ছোট ছোট ডুমো করে কেটে নিতে হবে।১চা চামচ গোটা জিরে ও গোটা গরম মসলা শুকনো ভেজে গুঁড়ো করে নিতে হবে। নারকেল ছোট টুকরো করে কেটে তেলে ভেজে তুলে নিতে হবে।
- 2
নারকেল ভাজা কড়াইয়ে পরিমাণমতো তেল গরম করে ১/২ চা চামচ জিরে ও তেজপাতা ফোড়ন দিয়ে আলু দিয়ে ভাজতে হবে। আলু নরম হয়ে গেলে ওর মধ্যে টমেটো কুচি দিয়ে নাড়াচাড়া করে আদা বাটা, জিরে গুঁড়ো, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো দিয়ে কষিয়ে সেদ্ধ করা বুট দিতে হবে।
- 3
এবার প্রয়োজন মত জল দিয়ে ভাজা নারকেল, লবণ, চিনি ও ১ চা চামচ লেবুর রস দিয়ে ফোটাতে হবে।সব মিশে গেলে ভাজা মশলা ও ধনেপাতা কুচি দিয়ে গ্যাস অফ করে দিতে হবে।কিছু সময় ঢাকা দিয়ে রেখে পরিবেশন করতে হবে।
Keywords
Similar Recipes
More Recipes
- পনিরের পুর ভরা আলুর দম (paneer r pur bhora aloor dum recipe in Bengali)
- সজনে ডাঁটা দিয়ে মাছের ঝোল(sojne danta diye macher jhol recipe in Bengali)
- হোলি চাটাই প্যাটিস (Holi chattai patties recipe in Bengali
- আঙ্গুর মালাই কুলফি(Angur Malai kulfi Recipe in bengali)
- নিরামিষ বেনারসি আলুর দম (Niramish aloor dum recipe in Bengali)
https://cookpad.wasmer.app/in-bn/recipes/14783517












মন্তব্যগুলি (4)