মোগলাই পরোটা (Muglai parota recipe in bengali)

#streetology
একটি জন প্রিয় স্ট্রীট ফুড হলো মোগলাই পরোটা যা বাচ্চা থেকে বড়ো সকলেরই পছন্দ। খুব সহজেই বাড়িতে বানিয়ে ফেলা যায়।
মোগলাই পরোটা (Muglai parota recipe in bengali)
#streetology
একটি জন প্রিয় স্ট্রীট ফুড হলো মোগলাই পরোটা যা বাচ্চা থেকে বড়ো সকলেরই পছন্দ। খুব সহজেই বাড়িতে বানিয়ে ফেলা যায়।
রান্নার নির্দেশ সমূহ
- 1
ময়দা টা সাদা তেল নুন ও চিনি(গুড়ো) দিয়ে ময়ান দিয়ে ঈষৎ গরম জল দিয়ে ভালো ভাবে মেখে নিয়ে ১০ মিনিট মতো ঢেকে রাখতে হবে।
- 2
তারপর লেচি কেটে নিয়ে একটি ভিজে কাপড় চাপা দিয়ে রাখতে হবে। না হলে ময়দা শুকিয়ে গিয়ে শক্ত হয়ে যাবে।
- 3
তারপর পেঁয়াজ, লঙ্কা ও গাজর কুচি করে কেটে নিতে হবে তারপর পরিমান মতো কুচনো সবজি নিয়ে ১টা ডিম ও স্বাদ মতো নুন দিয়ে ভালো ভাবে ফেটিয়ে নিতে হবে।
- 4
তারপর বড়ো রুটির আকারে বেলে নিয়ে তার মধ্যে ডিমের গোলা টা দিয়ে ৪দিক মুড়ে দিতে হবে।
- 5
তারপর একটি ফ্রাইং প্যানে মোগলাই পরোটা গুলো সাদা তেলে ভেজে তুলে নিয়ে সস ও সালাড সহযোগে পরিবেশন করুন।
Keywords
Similar Recipes
More Recipes

মন্তব্যগুলি (3)